Sunday, May 17, 2026

গঙ্গার তলা দিয়ে মেট্রো পরিষেবা কমছে, বিজ্ঞপ্তি জারি কলকাতা মেট্রোর 

Date:

Share post:

হাওড়া ময়দান (Howrah Maidan) কিংবা হাওড়া স্টেশন থেকে সহজে এসপ্ল্যানেড (Esplanade) পৌঁছতে এখন বেশিরভাগ মানুষ ভরসা করেন গ্রিন লাইন মেট্রোর উপর। তবে এবার এই রুটের মেট্রো সূচিতে বড় পরিবর্তন আনার সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো (Kolkata Metro)। কর্তৃপক্ষ জানিয়েছেন, ব্যস্ত সময় ছাড়া দিনের অন্যান্য সময়ে দুই পরিষেবার মধ্যে সময়ের ব্যবধান বাড়ছে। সমস্যার মুখে পড়তে চলেছেন মেট্রোযাত্রীরা। আগামী সোমবার থেকে সকাল ৭টা থেকে ৯টা, সকাল ১১টা থেকে বিকেল ৫টা এবং রাত ৮টা থেকে ৯টা ৫৫ মিনিট— এই সময়ে হাওড়া ময়দান – এসপ্ল্যানেড মেট্রো পরিষেবার (আপ ও ডাউন) মধ্যে সময়ের ব্যবধান আগের তুলনায় বাড়বে।

চলতি বছরের মার্চ মাস থেকে গঙ্গার তলা দিয়ে মেট্রো রেল ছুটছে। বর্তমানে এই শাখায় প্রতি দিন আপ-ডাউন মিলিয়ে ১৩০টি পরিষেবা চলে। এসপ্ল্যানেড এবং হাওড়া ময়দান, দু’দিক থেকেই প্রথম মেট্রো পাওয়া যায় সকাল ৭টায়, শেষ মেট্রো ছাড়ে রাত ৯টা ৫৫ মিনিটে। সেপ্টেম্বরের প্রথম দিন থেকে পরীক্ষামূলকভাবে রবিবারেও পরিষেবা চালু হয়েছে। এর মাঝেই ছন্দপতন।জরুরি ভিত্তিক সংস্কারের কাজের জন্যই পরিষেবার সময়ের ব্যবধান কমিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ। ঠিক কত মিনিট অন্তর পরিষেবা পাওয়া যাবে তা এখনও স্পষ্ট নয়।


Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...