Wednesday, June 24, 2026

‘আসি’- সমাজমাধ্যমে এক শব্দের সুইসাইড বার্তা! কলকাতা পুলিশের তৎপরতায় প্রাণরক্ষা মহিলার 

Date:

Share post:

আর জি কাণ্ডের জেরে যখন কলকাতা পুলিশকে (Kolkata Police) সমাজমাধ্যমে তুলোধোনা করে চলেছে বিরোধী সহ নাগরিক সমাজের একাংশ, ঠিক তখনই সোশ্যাল মিডিয়ায় (Social Media) এক শব্দের সুইসাইড বার্তা থেকে বিপদের আঁচ করে মহিলার প্রাণ বাঁচালেন লালবাজারে অফিসাররা।

শুক্রবার রাতে সোশ্যাল মিডিয়ায় এক মহিলার একটি পোস্ট পুলিশের নজরে আসে, যেখানে লেখা ছিল ছোট্ট একটা শব্দ ‘আসি’। সন্দেহ হয় অফিসারদের।সম্ভাব্য বিপদের আশঙ্কা করে ওই মহিলার খোঁজ করতে শুরু করেন তাঁরা। জানা যায় মহিলা বারাকপুর পুলিশ কমিশনারেট (Barrackpore Police Commissionerate) এলাকার বাসিন্দা। কলকাতা পুলিশের তরফের দ্রুত বারাকপুর পুলিশকে পদক্ষেপ করার কথা বলা হয়।। এরপর লোকাল থানা থেকে পুলিশকর্মীরা ওই মহিলার বাড়ি পৌঁছে যান। জানা যায় আত্মহত্যা করতে ওই মহিলা বিষাক্ত কিছু খেয়ে নিয়েছেন। দ্রুত তাঁকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়, আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল। সমাজ মাধ্যমে এই পুরো ঘটনার কথা শেয়ার করেছে কলকাতা পুলিশ। আর জি করের ঘটনার পর যেভাবে সোশ্যাল মিডিয়ার নানা পোস্টে পুলিশ কর্মীদের অপমান করা হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে কলকাতা পুলিশের এই মানবিক রূপ প্রমাণ করে দিল যে এত অপপ্রচার, কুৎসার পরেও নিজেদের কর্তব্যে অবিচল লালবাজার।


Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...