Monday, May 25, 2026

পঞ্চায়েত প্রধানের সই ও সিল নকল, বিজেপির মণ্ডল আহ্বায়ক-সহ গ্রেফতার ২

Date:

Share post:

পঞ্চায়েত প্রধানের সই ও সিল নকল করে ভুয়ো ওয়ারিশন সার্টিফিকেট বের করার অভিযোগ উঠল বিজেপির মণ্ডল আহ্বায়কের বিরুদ্ধে। পঞ্চায়েত প্রধানের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত বিজেপির মণ্ডল আহ্বায়ক-সহ দু’জনকে গ্রেফতার করেছে। ধৃত বিজেপি নেতার নাম তন্ময় সরকার। ধৃত আর একজন প্রহ্লাদ হালদার সম্পর্কে তার জামাই। দু’জনকেই গ্রেফতার করেছে বনগাঁ থানার পুলিশ। ধৃতদের শনিবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার বনগাঁর গাড়াপোতা গ্রাম পঞ্চায়েত এলাকায়। অভিযোগ, স্থানীয় গাড়াপোতা গ্রাম পঞ্চায়েতের প্রধান দুলাল মাঝির সই ও সিল নকল করে ভুয়ো ওয়ারিশন সার্টিফিকেট বের করেছিলেন গাড়াপোতা পঞ্চায়েতের কুন্দিপুর এলাকার বাসিন্দা ওই বিজেপি নেতার বাবা পরীক্ষিত সরকার। তার ছেলে তন্ময় সরকার বিজেপির মণ্ডল আহ্বায়ক। অভিযোগ, তন্ময়ই তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে পঞ্চায়েত প্রধানের সই, সিল এবং মেমো নম্বর নকল করে ওয়ারিশন সার্টিফিকেট বের করে দিয়েছিল।

জানা গিয়েছে, ওই সার্টিফিকেট বনগাঁর বিএলআরও দফতরে জমা দেওয়া হয়। বিএলআরও দফতর থেকে ভেরিফিকেশনের জন্য ওই ওয়ারিশন সার্টিফিকেট গাড়াপোতা পঞ্চায়েতে পাঠানো হয়। পঞ্চায়েত প্রধান দুলাল মাঝি দেখেন, ওই সার্টিফিকেটে দেওয়া তথ্যের কোনও রেকর্ড তাঁর পঞ্চায়েতে নেই। পঞ্চায়েতের সিল, মেমো নম্বর এবং প্রধানের সই নকল করা হয়েছে। তারপরই গাড়াপোতার পঞ্চায়েত প্রধান দুলাল মাঝি বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্ত নেমে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করেছে।











Related articles

মরণোত্তর পদ্মবিভূষণ কিংবদন্তী ধর্মেন্দ্রকে, রাষ্ট্রপতির হাত থেকে চোখের জলে সম্মান নিলেন হেমা

গতবছর কেন্দ্রীয় সরকার পদ্মশ্রী প্রাপকদের নাম ঘোষণা করেছিল এবং মরণোত্তর পদ্মবিভূষণ দেওয়া হয়েছে অভিনেতা ধর্মেন্দ্রকে। এবার দিল্লিতে তাঁর...

নামে ‘হোল্ডিং সেন্টার’, আদতে ‘ডিটেনশন সেন্টার’! বিজেপিকে নিশানা তৃণমূলের

মুখ্যমন্ত্রী ও ওঁর প্রশাসন মুখে একে যতই ভাল নামে ‘হোল্ডিং সেন্টার’ (Holding Centre) বলুক না কেন, এটা ‘ডিটেনশন...

হাওয়ায় দুলছে! লেকটাউনে মেসির মূর্তিকে ঘিরে আশঙ্কা

মেসি(Messi) কাণ্ডে স্মৃতি এখনও টাটকা, এরই মধ্যে বিতর্কের কেন্দ্রবিন্দুতে লেকটাউনে মেসির মূর্তি ( Lionel Messi statue)। বিশাল এই...

১০০ দিনেই বাণিজ্যের পরিস্থিতিতে বদল: ব্যবসায়ীদের অনুষ্ঠানে প্রতিশ্রুতি শমীকের

বাংলার ক্ষমতায় এসে কেন্দ্রের সরকারের তরফ থেকে রাজ্যে যে ধরনের প্রকল্প প্রয়োজন, তা নিয়ে কাজ শুরু করেছেন মুখ্যমন্ত্রী...