Monday, May 25, 2026

ওড়িশায় বার্ড ফ্লু-র দাপট, রাজ্যে ডিম ও মুরগির মাংস আমদানিতে নিষেধাজ্ঞা

Date:

Share post:

বার্ড ফ্লুর প্রকোপ বাড়ছে ওড়িশায়। একাধিক জেলায় হদিশ মিলেছে এভিয়ান ইনফ্লুয়েঞ্জার। আর তার জেরে ওড়িশা থেকে ডিম-চিকেন আসায় নিষেধাজ্ঞা জারি করল রাজ্য সরকার। যা জারি থাকবে আগামী দু’সপ্তাহ।জানা গিয়েছে, পুরী-সহ ওড়িশার কয়েকটি জেলায় ছড়িয়ে পড়েছে এই সংক্রমণ। এদিকে সেই রাজ্যের ডিম ও চিকেন দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম মূলত তিন জেলা দিয়ে এই রাজ্যে আসে। ফলে  এই তিন জেলার পুলিশকে বিশেষভাবে সর্তক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।  সেই নির্দেশ মেনে শুরু হয়েছে নাকা চেকিংও।

রাজ্যের তরফ ইতিমধ্যে জানানো হয়েছে, বাংলায় ভয়ের কারণ নেই। পাশাপাশি এই রাজ্যে মুরগির মাংস ও ডিমের উৎপাদনের ওপর কোনও নিষেধাজ্ঞা নেই বলে নবান্ন সূত্রে জানানো হয়েছে। কিন্তু ফ্লু যেহেতু দ্রুত মুরগির মধ্যে ছড়িয়ে পরে তাই সতকর্তা হিসাবে আগামী দু’সপ্তাহ আমদানিতে নিষেধাজ্ঞা বহাল রাখার সিদ্ধান্ত।

প্রসঙ্গত, এরাজ্যে প্রতিদিন ডিমের চাহিদা মেটাতে মূলত অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা থেকে কয়েকশো লরি ডিম বাংলায় আসে। সেখানে ওড়িশা থেকে ডিম ও চিকেনের ওপর নিষেধাজ্ঞা জারি হওয়ায় মুরগির ডিমের দাম বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। যদিও প্রশাসনের তরফ থেকে কালোবাজারি রুখতে নজরদারি চালানোর কথা বলা হয়েছে। পাশাপাশি সীমানাবর্তী এলাকায় সংক্রমণ আটকাতে বিশেষ ব্যবস্থার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।











Related articles

মরণোত্তর পদ্মবিভূষণ কিংবদন্তী ধর্মেন্দ্রকে, রাষ্ট্রপতির হাত থেকে চোখের জলে সম্মান নিলেন হেমা

গতবছর কেন্দ্রীয় সরকার পদ্মশ্রী প্রাপকদের নাম ঘোষণা করেছিল এবং মরণোত্তর পদ্মবিভূষণ দেওয়া হয়েছে অভিনেতা ধর্মেন্দ্রকে। এবার দিল্লিতে তাঁর...

নামে ‘হোল্ডিং সেন্টার’, আদতে ‘ডিটেনশন সেন্টার’! বিজেপিকে নিশানা তৃণমূলের

মুখ্যমন্ত্রী ও ওঁর প্রশাসন মুখে একে যতই ভাল নামে ‘হোল্ডিং সেন্টার’ (Holding Centre) বলুক না কেন, এটা ‘ডিটেনশন...

হাওয়ায় দুলছে! লেকটাউনে মেসির মূর্তিকে ঘিরে আশঙ্কা

মেসি(Messi) কাণ্ডে স্মৃতি এখনও টাটকা, এরই মধ্যে বিতর্কের কেন্দ্রবিন্দুতে লেকটাউনে মেসির মূর্তি ( Lionel Messi statue)। বিশাল এই...

১০০ দিনেই বাণিজ্যের পরিস্থিতিতে বদল: ব্যবসায়ীদের অনুষ্ঠানে প্রতিশ্রুতি শমীকের

বাংলার ক্ষমতায় এসে কেন্দ্রের সরকারের তরফ থেকে রাজ্যে যে ধরনের প্রকল্প প্রয়োজন, তা নিয়ে কাজ শুরু করেছেন মুখ্যমন্ত্রী...