Saturday, May 16, 2026

ক্ষমা চাইলেন অরিন্দম শীল, চিঠি মহিলা কমিশনকে

Date:

Share post:

টলিউড অভিনেত্রীর সঙ্গে অভব্য আচরণের অভিযোগে অবশেষে ক্ষমা চাইলেন পরিচালক অরিন্দম শীল। ভুল স্বীকার করে মহিলা কমিশনকে চিঠি লিখলেন তিনি।

শনিবারই অরিন্দম শীলকে সাসপেন্ড করার সিদ্ধান্ত ঘোষণা করে ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া। এই ঘোষণার পরপরই মহিলা কমিশনের কাছে ক্ষমা চেয়ে চিঠি লেখেন অরিন্দম শীল। অভিযোগকারিনী রাজ্য মহিলা কমিশনে অভিযোগ করেছিলেন।

তার পাল্টা অরিন্দম শীলকে জিজ্ঞাসাবাদ করে মহিলা কমিশন। এবার কমিশনে জবাব দিয়ে ক্ষমা চান পরিচালক। তিনি জানান, অভিযোগ সম্পর্কে তিনি অন্তর থেকে দুঃখিত। সেই সঙ্গে অভিনেত্রীর মানসিক ও শারীরিক ‘ট্রমা’র জন্য তিনি অন্তর থেকে দুঃখিত।

আরও পড়ুন- আগুনে পুড়িয়ে মেরেছে প্রেমিক, রেবেকাকে বিশেষ সম্মান অলিম্পিক্স কমিটির

 

Related articles

বিদেশে রফতানি হবে বাংলার আলু: বৈঠকে সিদ্ধান্ত মন্ত্রী দিলীপের

দলের অভিজ্ঞ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য়ের গুরুত্বপূর্ণ দফতর কৃষি বিপণনের। সেই দায়িত্ব পেয়ে দিলীপ ঘোষ প্রথম দিন...

জয়ের কৃতিত্ব ‘মহাগুরু’কে দিলেন মুখ্যমন্ত্রী, শুভেন্দুকে দরাজ সার্টিফিকেট মিঠুনের

শনিবার থেকে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) জেলা সফর। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে প্রশাসনিক...

সঙ্কটের মধ্যেই শুল্ক বাড়ল পেট্রোলের, ডিজেল-বিমানের জ্বালানির রফতানি করে ছাড়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি। দেশে দেশে জ্বালানি সঙ্কট। এই পরিস্থিতিতে ভারতে জ্বালানি রফতানির ক্ষেত্রে...

রবিবার খোলা থাকছে বিদ্যাসাগর সেতু, নয়া নির্দেশিকা জারি পুলিশের 

রবিবার সকাল থেকে রাত পর্যন্ত বন্ধ থাকছে না বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu), পূর্ববর্তী নির্দেশিকা প্রত্যাহার করে জানিয়ে দিল...