Sunday, May 17, 2026

ফের তৈরি হয়েছে নিম্নচাপ, সপ্তাহের শুরুতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে

Date:

Share post:

দরজায় কড়া নাড়ছে পুজো। তার প্রস্তুতিও তুঙ্গে। কিন্তু সেখানেও ‘অসুর’ বৃষ্টি। বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে নিম্নচাপ। যার নিট ফল, সপ্তাহের শুরুতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে। যদিও আগামী ২৪ ঘণ্টা তাপমাত্রার পারদ‌ চড়বে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকায় বাড়বে অস্বস্তি।

আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়াচ্ছে। ধীর গতিতে তা উত্তর দিকে এগিয়ে যাচ্ছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে তা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।
রবিবার শহর কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা। তবে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে রোদ বাড়বে। সঙ্গে অস্বস্তি বাড়াবে আপেক্ষিক আর্দ্রতার জন্য। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সোমবার থেকে কলকাতায় বাড়বে বৃষ্টি। বুধবার পর্যন্ত দুর্যোগের সম্ভাবনা শহরে।

রবিবার সেভাবে দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টিপাত হবে না। সোমবার থেকে আকাশ থাকবে মেঘলা। বুধবার পর্যন্ত সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। মঙ্গলবার ভারী বৃষ্টিপাত হতে পারে বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে। বুধবার ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি ও উত্তর ২৪ পরগনায়।

উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই রবিবার পর্যন্ত বেশি থাকবে তাপমাত্রা। কিন্তু সোমবার থেকে উত্তরবঙ্গেও বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ। সোমবার ভারী বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে। মঙ্গলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর জেলায়।

 

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...