Sunday, May 17, 2026

ড্যামেজ কন্ট্রোলে আজ ফের কলকাতায় ‘অভয়া’ ক্লিনিক!

Date:

Share post:

আরজি কর কাণ্ডের প্রতিবাদে যেভাবে কর্মবিরতিতে অনড় জুনিয়র ডাক্তাররা, তাতে ভোগান্তি বাড়ছে বই কমছে না । ভুগছেন সাধারণ মানুষ ।শত অনুরোধেও কান দিচ্ছেন না চিকিৎসকরা। আর তারই মাঝে নাটক করে অভিমুখ ঘুরিয়ে দেওয়ার জন্য আজ ফের কলকাতায় ‘অভয়া’ ক্লিনিক।

গত রবিবারের মতো আজও কলকাতা ও আশপাশের ২৯টি জায়গায় রোগী দেখবেন জুনিয়র চিকিৎসকরা। পাশাপাশি বসবে ‘জনতার মতামত, রাজপথে আদালত’। যেখানে হাসপাতালে গিয়ে সাধারণ মানুষ, মধ্যবিত্তরা দুর্ভোগের শিকার হচ্ছেন দিনের পর দিন, সেখানে এই পরিষেবার নাটক কেন তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে।

রবিবার রোগী দেখা হবে হাবরা স্টুন্ডেন্টস ক্লাব, দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর, রায়গঞ্জের হাসপাতাল মোড়, শিলিগুড়ির কাওয়াখালি মোড়, বারাসত মেডিক্যাল কলেজের গেট, দক্ষিণ বারাসতের লেবুতলা, মগরাহাট, বারুইপুর, ভোজেরহাট, কোন্নগর, তমলুক, পাঁচলা, সুভাষগ্রাম, কামারহাটি, জোকার ডায়মন্ড পার্ক, মেদিনীপুর কলেজ মাঠ, বর্ধমান এবং বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাব কলেজও।
প্রশ্ন উঠছে, রোগী দেখার ক্লিনিকের নামে কোন ড্যামেজ কন্ট্রোল করতে চাইছেন জুনিয়র চিকিৎসকরা? সময়ই তার উত্তর দেবে।

 

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...