Thursday, May 28, 2026

বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের দল ঘোষণা ভারতের, দলে ফিরলেন ঋষভ পন্থ

Date:

Share post:

আসন্ন বাংলাদেশ টেস্ট সিরিজের জন্য ঘোষণা করা হল ভারতীয় দল। যদিও প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারতীয় টেস্ট দলে প্রত্যাবর্তন ঋষভ পন্থের। জায়গা করে নিয়েছেন ধ্রুব জুরেল। তবে দলে জায়গা হয়নি শ্রেয়স আইয়রের। বাংলাদেশের বিরুদ্ধে দুটি টেস্ট খেলবে । ১৯ সেপ্টেম্বর প্রথম টেস্টে নামবে ভারতীয় দল।

বাংলাদেশের বিরুদ্ধে পূর্ণ শক্তির দল নিয়েই নামবে ভারত। রোহিত ছাড়াও ওপেনার হিসাবে রয়েছেন যশস্বী জসওয়াল। রয়েছেন শুভমন গিল। দলে ফিরলেন বিরাট কোহলি। প্রথম টেস্টের যে দল ঘোষণা হয়েছে, তাতে নানা চমক। মনে করা হয়েছিল এই সিরিজেও বিশ্রাম দেওয়া হতে পারে তারকা পেসার যশপ্রীত বুমরহকে।

এক নজরে ভারতীয় দল-
রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জসওয়াল, শুভমন গিল, বিরাট কোহলি, কে এল রাহুল, সরফরাজ খান, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), ধ্রুব জুড়েল (উইকেটরক্ষক), আর অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, আকাশদীপ, যশপ্রীত বুমরাহ, যশ দয়াল।

আরও পড়ুন- হার দিয়ে কলকাতা লিগের অভিযান শেষ করল মোহনবাগান


Related articles

বিএসএফ-এর হাতে আরও জমি হস্তান্তর রাজ্যের: জানালেন মুখ্যমন্ত্রী

সীমান্তবর্তী জেলাগুলি থেকে প্রয়োজনীয় জমি বিএসএফ-এর হাতে হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর...

IPL: ব্যাটিং তাণ্ডবে নয়া রেকর্ড বৈভবের, হায়দরাবাদকে হেলায় হারাল রাজস্থান

আইপিএলে(IPL) সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এলিমিনেটরে খেলতে নেমেছিল রাজস্থান রয়্যালস। এই ম্যাচে  ৪৭ রানে জয় পেল রাজস্থান। তবে দলের...

শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী: পরিচালক অনীক দত্তের অন্তিম যাত্রা বৃহস্পতিবার

দৃঢ়চেতা পরিচালক অনীক দত্তের আচমকা প্রয়াণে শোকস্তব্ধ টলিউড। তাঁর মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্তে নেমেছে লালবাজারের হোমিসাউড শাখা।...

কর্মীদের পাশে দাঁড়ানো থেকে আইনি লড়াই, রবিবার কালীঘাটে দিকনির্দেশ দেবেন মমতা

রবিবার পরিষদীয় দলের বৈঠক হবে কালীঘাটে। এই বৈঠকে পরবর্তী দিকনির্দেশনা দেবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন ধরেই কালীঘাটের বাসভবনে...