Wednesday, May 6, 2026

দু’বছর আগে নাকি ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন বিরাট, জানালেন নিজেই

Date:

Share post:

দুবছর আগেই নাকি অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন বিরাট কোহলি। এক সাক্ষাৎকারে এদিন এমনটাই জানালেন তিনি। ৮ সেপ্টেম্বর ২০২২ সালে এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে শতরান করেছিলেন বিরাট কোহলি। দীর্ঘ কয়েকবছর পর শতরান আসে বিরাটের ব্যাট থেকে। বিরাট জানান তিনি ঠিক করেছিলেন, এই সময়ের আগেই নাকি অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। সেই সময় খারাপ ফর্মে ছিলেন বিরাট। রান পাচ্ছিলেন না। একের পর এক ম্যাচে ব্যর্থ হচ্ছিলেন। এরপর এক মাস ক্রিকেট থেকে বিশ্রাম নিয়ে নেন কোহলি।

এই নিয়ে রবিন উথাপ্পার সঙ্গে একটি অনুষ্ঠানে দু’বছর আগের সেই কথা টেনে আনেন কোহলি। এই প্রসঙ্গে বিরাট বলেন, “সেবার এশিয়া কাপের সময় আমার মানসিক অবস্থা অন্য রকম ছিল। আমি সব কিছু ছেড়ে দিয়েছিলাম। ভেবে নিয়েছিলাম, আমার কাছে এই এক মাস আছে। তারপরেই আমাকে অবসর নিতে হবে। তাতে আমি রাজিও ছিলাম। এক বার শেষ চেষ্টা করতে চেয়েছিলাম। ” এরপর বিরাট আরও বলেন, “ আমি বুঝতে পারছিলাম না কোথায় সমস্যা হচ্ছে। মানসিক ভাবে ঠিক জায়গায় না থাকলে এই সমস্যা হয়। গত ১৫ বছরে টেকনিক নিয়ে আমার কোনও সমস্যা হয়নি। প্রায় ছ’সপ্তাহ ব্যাট হাতে তুলিনি। নিজের মনকে বুঝিয়েছি। বলেছি, একবার শেষ চেষ্টা করব। হলে ভাল। না হলে ছেড়ে দেব। ঈশ্বর পাশে থেকেছেন। আবার রানে ফিরেছি।”

এশিয়া কাপে ফিরেই শতরানের মুখ দেখেন কোহলি। বিরাট জানান এশিয়া কাপে সেই শতরানের পরে মনে হয়েছিল, একটা বড় চাপ নেমে গিয়েছে তাঁর কাঁধ থেকে।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস


Related articles

ভোট পরবর্তী হিংসা অব্যাহত, হাওড়াতে আক্রান্ত মোহনবাগান ক্লাবের হকি সচিব

বিধানসভার নির্বাচনের পরই রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনা ঘটছে। ভোটে জয়ী বিজেপির অতি সক্রিয়া কর্মী সমর্থকরা হামলা চালাচ্ছে...

ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ জেলায় ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস!

সকালে হালকা রোদের দেখা মিললেও বেলা বাড়তে দক্ষিণবঙ্গের আকাশ পুরোপুরি মেঘলা (cloudy weather in South Bengal)। দুপুর থেকেই...

ত্রিপুরা থেকে বাংলা-ক্ষমতায় এসেই লেনিনের মূর্তিতে হামলা বিজেপির! প্রতিহত করা হবে: CPIM

ক্ষমতায় এসেই লেনিনের মূর্তিতে হামলা- ত্রিপুরা থেকে বাংলা একই অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ৪ মে- ভোটের ফল প্রকাশের দিনই...

ঝুঁকি নিচ্ছেই না বিনিয়োগকারীরা, টাকার দামে পতন অব্যাহত

সংঘর্ষ অব্যাহত পশ্চিম এশিয়ায় (Middle East Tensions)। উপসাগর ও সংযুক্ত আরব আমিরশাহীর পরিকাঠামোয় হামলার জেরে টালমাটাল ভূ-রাজনৈতিক পরিস্থিতি।...