Saturday, May 16, 2026

ওড়িশায় গিয়ে সমস্যায় বাঙালি পরিযায়ী শ্রমিকরা! উদ্বেগ প্রকাশ করে সবরকম সাহায্যের আশ্বাস মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

ওড়িশায় গিয়ে সমস্যায় পড়া বাঙালি পরিযায়ী শ্রমিকদের নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে ইতিমধ্যেই ওড়িশার মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথাও বলেছেন মুখ্যমন্ত্রী। সমস্যায় পড়া পরিযায়ী শ্রমিকদের অবিলম্বে এ রাজ্যে ফিরে আসারও আহ্বান জানিয়েছেন। প্রয়োজনে রাজ্য সরকার সাহায্য করবে বলেও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, বাংলার নাম সারা বিশ্বজুড়ে বদনাম করছে। একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ হয়েছে। বাংলাদেশের পরে এই সুযোগ নিচ্ছেন তো? এখানে বাংলাদেশ হবে না। বাংলাদেশটা বাংলাদেশেই হয়। বাংলা ভাষায় কথা বলেছে বলে ওড়িশা থেকে তাড়িয়ে দিয়েছেন। আমাদের ২০ হাজার পরিযায়ী শ্রমিককে তাড়িয়ে দিয়েছেন। আমাদের এখানে ১.৫০ কোটি পরিযায়ী শ্রমিক আছেন অন্যান্য রাজ্যের। আমরা কিন্তু মানবিক, এটা মনে রাখবেন। আমি নিজে ওড়িশার মুখ্যমন্ত্রীকে ফোন করলাম। কেন হবে? চুপচাপ আছি। বেদনায় আছি।

আরও পড়ুন- GST Council Meeting: রাজ্যের দাবিতে সায় কেন্দ্রের! এবার কমতে চলেছে স্বাস্থ্য-জীবনবিমার জিএসটি

 

Related articles

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...

‘জেলায় আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ান’, লিগ্যাল সেলের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের 

শনিবার তৃণমুলের লিগ্যাল সেলের সঙ্গে বৈঠক করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এদিন...

IFA-র লিগে বড় জয় মার্লিন গ্রুপের দল ক্লাব প্যাভিলিয়নের

  ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের অনূর্ধ্ব-১৩ বিভাগে বড় জয় পেল মার্লিন গ্রুপের(Marlin) দল ক্লাব প্যাভিলিয়ন ।...

নবম-দশমে বাধ্যতামূলক ৩ ভাষা পড়া: জুলাই থেকে কার্যকর CBSE নির্দেশিকা

নবম ও দশম শ্রেণির ক্ষেত্রে এবার থেকে বাধ্যতামূলকভাবে তিনটি ভাষা পড়তে হবে। নির্দেশিকা জারি করে জানালো সিবিএসই (CBSE)...