Sunday, May 17, 2026

রয়েছে তথ্যপ্রমাণ, অভিনেতা জয়জিতের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ মডেলের!

Date:

Share post:

নারী সুরক্ষা আর নিরাপত্তার দাবিতে যখন উত্তাল বাংলা বিনোদন জগত (Bengali Entertainment Industry), তখন আর জি কর কাণ্ডের (RG Kar Case) বিচার চেয়ে সমাজমাধ্যমে সরব হওয়া অভিনেতা জয়জিৎ বন্দোপাধ্যায়ের (Joyjit Banerjee) বিরুদ্ধেই মডেল-অভিনেত্রীকে যৌন হেনস্থার অভিযোগ! রবিবার অভিযোগের কাঠগড়ায় ছিলেন অভিনেতা। পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন অভিযোগকারীকে। কিন্তু সোমবারে তথ্যপ্রমাণ নিয়ে জয়জিতের বিরুদ্ধে সরব শিখা (Sikha) নামের জনৈক মডেল।

অভিনেত্রীকে শারীরিক অসম্পূর্ণ অভিযোগে পরিচালক অরিন্দম শীলকে (Arimdam Sil) বরখাস্ত করেছে ডিরেক্টরস গিল্ড। এবার সেই আবহে অভিনেতা জয়জিৎকে নিয়ে শুরু নতুন আলোচনা। অভিযোগকারী মডেল জানান, ‘অভিনেতা নিজে ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগ করেন তাঁর সঙ্গে। এবং লেখেন যে তাঁকে ( অর্থাৎ ওই মডেলকে) দেখে মনে হয়েছে, সুযোগ পেলে ওই মডেল উন্নতি করবেন।’ শিখা অভিনয় করতে চেয়েছেন বরাবরই। জয়জিতের সঙ্গে আলাপের সুযোগ মেলায় তিনি বেশ খুশি হয়েছিলেন। কিন্তু মডেলের অভিযোগ, প্রথমে খানিকটা আভাস দেওয়ার পর কাজ না হওয়ায় সরাসরি ‘কম্প্রোমাইজ়’ করার কথা বলেন অভিনেতা। প্রমাণ হিসেবে উভয়ের বার্তালাপের প্রতিচ্ছবিও (স্ক্রিনশট) শেয়ার করেছেন শিখা। শুধু তাই নয় স্ত্রীকে বিচ্ছেদ দেওয়ার আশ্বাস দিয়ে মডেলের সঙ্গে জয়জিৎ সহবাস করেছিলেন বলে অভিযোগ। শিখা জানান, যে অভিনেতার স্ত্রীকে তিনি গোটা বিষয়টি জানালে তিনি পাত্তা না দিয়ে উল্টে মেসেঞ্জারে লেখেন যে তাঁর স্বামীর এরকম একাধিক সম্পর্ক আছে। সত্যিই কি এ রকম কিছু ঘটিয়েছিলেন জয়জিৎ? অভিনেতা বলছেন “আমি এ রকম কাউকে চিনি না, শারীরিক সম্পর্ক তো দূরের কথা।”পাশাপাশি গোটা বিষয়টি আদালত পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার কথাও বলেছেন তিনি।


Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...