Sunday, May 17, 2026

দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা, ৭ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস! 

Date:

Share post:

মঙ্গলের সকাল থেকে দুর্যোগের আশঙ্কা দক্ষিণবঙ্গে (Rain Alert in South Bengal)। আইএমডি (IMD) সূত্রে খবর আজ দিনভর দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার মধ্যরাত থেকে বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিমদিকে এবং মধ্য পশ্চিমদিক বরাবর ৫৫ থেকে ৬৫ কিমি প্রতি ঘণ্টায় ঝোড়ো হাওয়া বইতে শুরু করে। আজ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতির অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানাচ্ছে আজ কলকাতার তাপমাত্রা ২৭ থেকে ৩২ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। বৃষ্টিতে জনজীবন ব্যাহত হওয়ার আশঙ্কা শহরতলি সংলগ্ন একাধিক জেলায়। উত্তরের তিন জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। সব মিলিয়ে বৃষ্টি বিঘ্নিত মঙ্গলের আশঙ্কা করছেন হাওয়া অফিসের কর্তারা।


Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...