Sunday, June 14, 2026

গিটার -গানে স্বাস্থ্যভবনের বাইরে নিশিযাপন, আন্দোলনকারীরা খাবেন কী? খোঁজ নিলেন স্বাস্থ্যসচিব

Date:

Share post:

সুপ্রিম নির্দেশ অমান্য করে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন জুনিয়ার চিকিৎসকরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দেখা না করে উল্টে নিজেদের দাবি দাওয়ার লিস্ট বাড়িয়ে স্বাস্থ্যভবনের (Swasthya Bhawan) বাইরে বিক্ষোভ চলছে। আদালত জানিয়েছিল মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে কাজে ফিরতে হবে। তা না হলে রাজ্য সরকার (Government of West Bengal) কড়া পদক্ষেপ করলে তাতে সুপ্রিম আদালত (Supreme Court) হস্তক্ষেপ করবে না। কিন্তু এত কিছুর পরেও মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট নমনীয়তার বার্তা দিয়ে চিকিৎসকদের সঙ্গে আলোচনার পথ খোলা রেখেছেন। কিন্তু সুপ্রিম কোর্টের পর মুখ্যমন্ত্রীকে অপমান করতে পিছপা হলেন না অবস্থানরত জুনিয়র চিকিৎসকরা। গিটার-গানে স্বাস্থ্যভবনের বাইরে রাত জাগলেন।সরকারের সঙ্গে বিন্দুমাত্র আলোচনা বা কো-অপারেশনের পথে হাঁটলেন না, উল্টে টানা সরকার বিরোধী স্লোগান দিয়ে গেলেন। অথচ যাঁদের পদত্যাগের দাবিতে তাঁরা সরব সেই স্বার্থকর্তারাই নিজে থেকে খোঁজ নিলেন আন্দোলনকারীদের রাতের খাবার রয়েছে কিনা বা তাঁদের কোনও সাহায্যের প্রয়োজন আছে কিনা। ঔদ্ধত্য দেখিয়ে সেই প্রস্তাবও নাকচ করেন বিক্ষোভকারী চিকিৎসকরা।

জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযানের মতো এবার স্বাস্থ্য ভবন অভিযানেও রাত জেগে চলছে তাঁদের প্রতিবাদ কর্মসূচি। ভবনের ভিতরে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, স্বাস্থ্য অধিকর্তা-সহ কয়েকজন আধিকারিক। মঙ্গলের রাতে ঠিক যখন স্বাস্থ্য দফতর, স্বাস্থ্য সচিব, অধিকর্তা এমনকি মুখ্যমন্ত্রীকেও স্লোগানে স্লোগানে তুলোধোনা করতে ব্যস্ত চিকিৎসকরা, তখন জুনিয়র ডাক্তারদের রাস্তায় খোলা আকাশের নীচে কোনও অসুবিধে হচ্ছে কিনা বা পর্যাপ্ত জল খাবার ইত্যাদি রয়েছে কিনা এসবের খোঁজ নিলেন স্বাস্থ্য ভবনের কর্তাব্যক্তিরাই। এর আগে বৈঠকের ডাক এসেছিল নবান্ন (Nabanna ) থেকে। অপেক্ষা করছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় । কিন্তু সেই ডাক ফেরান আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। রাত পেরিয়ে সকালেও চলছে অবস্থান বিক্ষোভ।


Related articles

৩ ভারতীয়ের ‘খুনে’ ক্ষমা চাইল না আমেরিকা! সরব কংগ্রেস, ‘বেসুরো’ হিরণ

হরমুজ প্রণালী দিয়ে ইরানের তেল নিয়ে যাওয়ার 'অপরাধে' পালাউ-এর পতাকাধারী জাহাজে বিস্ফোরণ ঘটায় আমেরিকা। তাতে মৃত্য়ু হয়েছে ৩...

দেশটা গণতান্ত্রিক না একনায়কতান্ত্রিক, স্পষ্ট করুন: ককরোচদের মঞ্চে দাবি সোনমের

দেশজুড়ে শিক্ষাব্যবস্থার বে-হাল দশা ও NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবির ডাক দিয়ে সরব 'ককরোচ...

বাংলার নতুন গোয়েন্দা পরমব্রত! ওয়েব সিরিজে চমক দিতে তৈরি অভিনেতা 

বাঙালির অন্যতম প্রিয় গোয়েন্দা আইকন 'ফেলুদা'র চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। বাদ পড়েনি...

FIFA World Cup: বিশ্বকাপে ভারত যোগ, ২০ বছর নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার নিশান

ফিফা বিশ্বকাপে ভারত যোগ। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দলে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে ইতিহাস...