Wednesday, May 20, 2026

তরুণীর চোয়ালে ‘কামড়’ কি সঞ্জয়ের? অভিযুক্তের ‘টিথ ইম্প্রেশন’ সংগ্রহে CBI

Date:

Share post:

আর জি কর হাসপাতালে (RG Kar Medical College and Hospital) চিকিৎসক তরুণীর ধর্ষণ ও খুনের ঘটনায় ধৃত সঞ্জয় রাইয়ের (SanjayRai) ‘টিথ ইম্প্রেশন’ (Teeth Impression) সংগ্রহ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মৃতার দেহে অসংখ্য আঘাতের মধ্যে চোয়ালে কামড়ের ক্ষতচিহ্ন মিলেছে। এই পাশবিক অত্যাচারের নেপথ্যে কি অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার? সত্যিটা জানতে এবার ফরেনসিক বিশেষজ্ঞদের পরামর্শ নিচ্ছে সিবিআই (CBI)। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর ইতিমধ্যেই প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে সঞ্জয়ের দাঁতের কামড়ের নমুমা নেওয়া হয়েছে। নির্যাতিতার শরীরের ক্ষতচিহ্নের সঙ্গে সংগ্রহ করা কামড়ের ও লালারসের নমুনা মিলিয়ে দেখা হবে। যদিও এর আগে CFSL বিশেষজ্ঞরা জানিয়েছিলেন যে চিকিৎসক তরুণীর শরীরে কামড়ের দাগ অভিযুক্ত সিভিক ভলান্টিয়রেরই। কিন্তু আরও একবার নিশ্চিত হতে চাইছে তদন্তকারী সংস্থা।

আর জি কর কাণ্ডে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের লালারসের নমুনা সংগ্রহ করতে চেয়ে আলিপুরের বিশেষ সিবিআই আদালতে দ্বারস্থ হয়েছিল সিবিআই। আদালতের অনুমতি মিলতেই প্রেসিডেন্সি জেল থেকে নমুনা সংগ্রহ করে তা কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবের দারস্থ সিবিআই। নির্যাতিতার ডানদিকের চোয়ালে কালশিটে দাগ পাওয়া গিয়েছিল। ময়নাতদন্তের রিপোর্টে দাগটিকে বাইট মার্ক হিসাবে উল্লেখ করা হয়েছিল।এবার সেই দাগ ধৃতের কামড়েই তৈরি হয়েছিল কি না তা নিশ্চিত হওয়া দরকার।


Related articles

অভিষেককে নোটিশ ঘিরে জল্পনা: বিধানসভা থেকে অবস্থান স্পষ্ট তৃণমূলের

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ভাঙার নোটিস প্রসঙ্গে প্রতিক্রিয়া দিলেন বন্দরের বিধায়ক ফিরহাদ হাকিম (Firhad Hakim)...

ISL: দিল্লির বিরুদ্ধে নামার আগেই ধাক্কা বাগানে, শেষ পর্যন্ত লড়াইয়ের বার্তা লোবেরার

বৃহস্পতিবার আইএসএলের(ISL) ভাগ্য নির্ধারণ। খাতায় কলমে খেতাব জয়ের সম্ভাবনা আছে মোহনবাগানের(Mohun Bagan)। স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে নামার আগে...

বিধানসভায় বিরোধী দলনেতা-বিরোধীদলের স্বীকৃতি ঘিরে জটিলতা: অধ্যক্ষের বিবেচনার উপর সিদ্ধান্ত নির্ভর, জানালেন প্রিন্সিপল সেক্রেটারি

বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচন ও বিরোধীদলের স্বীকৃতি ঘিরে জটিলতা অব্যাহত। বুধবার বিধানসভায় সাংবাদিক বৈঠক করে এই বিষয়ে বিস্তারিত...

প্রবল চাপেই ভারতীয় দলের নেতৃত্ব ছাড়েন! বিস্ফোরক স্বীকারোক্তি কোহলি

বিরাট প্রত্যাশা নিয়ে ভারতীয় দলের অধিনায়কত্বের ভার নেন কোহলি(Virat Kohli )। কিন্ত আইসিসি ইভেন্ট সহ বড় টুর্নামেন্টে সাফল্য...