Monday, May 11, 2026

মহিলা চিকিৎসককে আরজি কর করে দেওয়ার হুমকি, ধৃত অভিযুক্ত

Date:

Share post:

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে মহিলা ডাক্তারের ধর্ষণ ও খুনের ঘটনায় প্রতিবাদের ঝড় বইছে গোটা রাজ্য জুড়ে। আর এই পরিস্থিতিতে শহরের এক বেসরকারি হাসপাতালে মহিলা চিকিৎসককে ‘আরজি কর করে দেব’ বলে হুমকির অভিযোগ উঠল রোগীর পরিবারের বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে বুধবার রাত সাড়ে দশটা নাগাদ বেসরকারি হাসপাতালটির আইসিইউ-র ভিতর।পুরো বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে।যদিও পুলিশি তৎপরতায় গ্রেফতার হয়েছে ঘটনায় জড়িত এক ব্যক্তি।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আইসিইউয়ের সামনে রোগীর ছেলে ও তাঁর বন্ধুরা চিকিৎসককে হেনস্তা করে, পাশাপাশি ওই মহিলা চিকিৎসককে হুমকি দেওয়া হয়। এরপর ঘটনার প্রতিবাদে সরব হন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা। অভিযুক্তকে গ্রেফতার না করা পর্যন্ত রোগী ভর্তি না নেওয়ার দাবি ওঠে।হাসপাতাল কর্তৃপক্ষের তরফে ফুলবাগান থানায় দায়ের করা হয় অভিযোগ। ইতিমধ্যে তদন্তে নেমে ঘটনার সঙ্গে জড়িত এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এরপর হাসপাতালের পরিষেবা স্বাভাবিক হয়ে ওঠে। এই ঘটনা প্রসঙ্গে ওই মহিলা চিকিৎসকক বলেন, আমাকে হুমকি দিয়ে বলেন, আরজি করে কি হয়েছে জানেন তো?” আতঙ্কে পুরো বিষয়টি সহকর্মী ও হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছি। এরপরই পুলিশ ব্যবস্থা নেয়।











Related articles

সোমনাথ মন্দির ভারতের আত্মগৌরবের প্রতীক: পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রীর

সোমনাথ মন্দির (Somnath Temple) ভারতের আত্মগৌরবের প্রতীক- সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime...

মন্ত্রিসভায় দফতর বণ্টন: একনজরে কাকে কোন দায়িত্ব

নতুন সরকারের (New State Govt.) প্রথম প্রশাসনিক বৈঠক শেষ হতেই মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পাঁচ সদস্যের মধ্যে দফতর বণ্টন করে...

অনিয়মের ‘চুলচেরা’ বিচার হবে: নবান্নে প্রথম দিনেই অবস্থান স্পষ্ট করলেন শুভেন্দু 

নবান্নে দায়িত্ব নেওয়ার পর প্রথম প্রশাসনিক বৈঠকেই মেজাজ স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার শীর্ষ আমলাদের সঙ্গে...

নাগরিকের নিরাপত্তায় জোর, প্রশাসনিক বৈঠকে আধিকারিকদের নির্ভয়ে কাজ করার বার্তা মুখ্যমন্ত্রীর

মন্ত্রিসভার বৈঠকের পরে নবান্নে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। আর সেখানেই নাগরিক সুরক্ষায় জোর দিয়েছেন...