Saturday, April 4, 2026

ওরা বিচার নয়-চেয়ার চায়, প্রয়োজনে পদত্যাগেও রাজি: আন্দোলনকারীদের বাইরে থেকে উস্কানির অভিযোগ মমতার

Date:

Share post:

বার বার জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার বার্তা দিয়ে বৈঠক চেয়েছে রাজ্য। কিন্তু শর্ত নিয়ে অনড় জুনিয়র ডাক্তাররা। নবান্ন সভাঘরের সামনে গিয়েও বৈঠকে ঢুকলেন না আন্দোলনকারীরা। ২ ঘণ্টা ১০ মিনিট অপেক্ষা করার পরে উষ্মা প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banejee) অভিযোগ করলেন, ”ওরা বিচার চায় না, ওরা চেয়ার চায়। আমি মানুষের স্বার্থে পদত্যাগ করতেও রাজি। মুখ্যমন্ত্রীর চেয়ার আমার চাই না। কিন্তু তিলোত্তমা বিচার পাক।”জুনিয়র ডাক্তারদের (Junior Doctor) অনড় মনোভাবের পরেও তাঁদের ক্ষমা করে দেওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। তবে সাংবাদিক বৈঠকে তাঁর অভিযোগ, বাইরে থেকে সমঝোতা না করার নির্দেশ এসেছে। মমতার কথায়, ”অনেকে বৈঠক করতে আগ্রহী ছিলেন। কিন্তু বাইরে থেকে নির্দেশ আসছিল। দু’তিন জন রাজি হননি। আমি মানুষের কাছে ক্ষমা চাইছি। ডাক্তারদের অনুরোধ করছি, কাজে ফিরুন।”এদিন বৈঠক ভেস্তে যাওয়ার পরে মুখ্যমন্ত্রী করজোড়ে বলেন, ”তিন দিনেও সমাধান করতে পারলাম না। বাংলার মানুষের কাছে ক্ষমা চাইছি। যাঁরা নবান্নের সামনে এসেও বৈঠকে এলেন না, তাঁদের আমি ক্ষমা করলাম। আমাকে অনেক অসম্মান করা হয়েছে। আমার সরকারকে অসম্মান করা হয়েছে। অনেক ভুল বোঝাবুঝি, কুৎসা হয়েছে। সাধারণ মানুষ রঙ বোঝেনি।”

এরপরেই উষ্মা প্রকাশ করে মমতা (Mamata Banejee) বলেন, ”আমি পদত্যাগ করতে রাজি আছি। কিন্তু ওরা বিচার চায় না। চেয়ার চায়। আশা করি মানুষ সেটা বুঝবেন।”










Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...