Tuesday, February 24, 2026

ডবল ইঞ্জিনের রাজ্যে বন্ধ ক্লিনিকে গণধর্ষণের চেষ্টা! ডাক্তারের গোপনাঙ্গ কাটলেন নার্স! বন্ধ ক্লিনিকে গণধর্ষণের চেষ্টা! ডাক্তারের গোপনাঙ্গ কাটলেন নার্স!

Date:

Share post:

বিজেপিশাসিত রাজ্যে মহিলা নির্যাতনের অভিযোগ মিলছে নিত্যদিন। এবার BJP যুক্ত জোট সরকার পরিচালিত বিহারে গণধর্ষণের চেষ্টা হয় বেসরকারি হাসপাতালের নার্সকে (Nurse)। অভিযোগ, এক চিকিৎসক মত্ত অবস্থায় দুই সঙ্গীকে নিয়ে চড়াও হন ওই নার্সের উপর। নিজেকে বাঁচাতে নিরুপায় হয়ে ব্লেড দিয়ে চিকিৎসকের গোপনাঙ্গ কেটে দেন তিনি ৷ ঘটনাটি ঘটেছে বিহারের (Bihar) সমস্তিপুরের এক চিকিৎসা কেন্দ্রে ৷আর জি কর কাণ্ডে দেশব্যাপী প্রতিবাদ ও বিচারের দাবিতে রাস্তায় নেমেছেন নেটিজেনরা। এমনকী, ‘জাস্টিস ফর তিলোত্তমা’ বলে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্যোেরপাধ্যায় (Mamata Banerjee)। এর মধ্যেই ন্যাক্কারজনক ঘটনা বিহারের বেসরকারি হাসপাতালে। বুধবার রাতে, সমস্তিপুরের এক বেসরকারি হাসপাতালে কাজ শেষ করছিলেন ওই নার্স (Nurse)। অভিযোগ, এই সময় তাঁর উপর চড়াও হন হাসপাতালের অন্যতম প্রশাসক ডা. সঞ্জয় কুমার এবং তাঁর দুই সহযোগী সুনীল কুমার গুপ্ত ও অবধেশ কুমার। তিনজনই মত্ত অবস্থায় ছিল বলে অভিযোগ।নির্যাতিতা জানান, সেই রাতে হাসপাতালের CCTV ক্যামেরাগুলিও বন্ধ করে অভিযুক্তরা হাসপাতালে ভিতর থেকে তালা দিয়ে দিয়েছিল। এমন অবস্থায় সঞ্জয় ও সঙ্গীদের হাত থেকে নিজেকে বাঁচতে অভিযুক্ত চিকিৎসকের যৌনাঙ্গে ব্লেড দিয়ে আঘাত করে পালান নার্স। এরপর হাসপাতালের বাইরে একটি মাঠে আত্মগোপন করে পুলিশকে ফোন করেছিলেন।

পুলিশের ডেপুটি সুপার সঞ্জয় কুমার পাণ্ডে জানান, নার্সের ফোন পেয়েই তাঁরা পুলিশের একটি দলকে ওই হাসপাতালে পাঠান। অভিযুক্ত ডাক্তার-সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে বিহারে মদ নিষিদ্ধ হওয়ায় যৌন হেনস্থার অভিযোগের পাশাপাশি, অভিযুক্তদের বিরুদ্ধে মদ নিষেধের আইনেও অভিযোগ আনা হবে বলে জানান ডেপুটি সুপার সঞ্জয় কুমার।










spot_img

Related articles

T20 WC: শ্রীলঙ্কার নতুন শর্ত, জটিল অঙ্কে ইডেনে সেমিফাইনাল ম্যাচ

জটিলতার আবর্তে ইডেনে(Eden) টি২০ বিশ্বকাপের(T20 World cup) সেমিফাইনাল। সূচি অনুসারে শর্তসাপেক্ষে ইডেনে বিশ্বকাপের একটি সেমিফাইনাল দিয়েছিল আইসিসি(ICC)। কিন্তু...

বেহালার রাস্তায় বোমা উদ্ধার, তদন্তে সরশুনা থানার পুলিশ 

রাতের অন্ধকারে রাস্তায় বোমা (Bomb in Behala) ফেলে গেল কে, সোমবার রাতে বেহালার ঘটনায় উঠছে একাধিক প্রশ্ন। স্থানীয়...

মস্কোয় অন্যতম রেলওয়ে কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ পুলিশ আধিকারিক

জোরালো বিস্ফোরণে কেঁপে উঠল মস্কো (Explotion in Moscow)। মঙ্গলবার ভোরে এই বিস্ফোরণে এক পুলিশ আধিকারিকের মৃত্যু হয়েছে বলে...

যোগীরাজ্যে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ শিশু-সহ মৃত ৬

উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মিরাটে একটা বাড়িতে আগুন লেগে পাঁচ শিশু-সহ ছয় জনের মৃত্যু হয়েছে। সোমবার রাতে মিরাটের লিসারি...