Tuesday, May 26, 2026

মোদির সফরের আগেই রক্তাক্ত কাশ্মীর, গুলির লড়াইয়ে মৃত ২ জওয়ান

Date:

Share post:

ভোটমুখী কাশ্মীরে জঙ্গি নাশকতা থামছেই না। এবার কিস্তওয়ারে গুলির লড়াইয়ে মৃত্যু হল দুই ভারতীয় জওয়ানের। অন্যদিকে বারামুলায় গুলির লড়াইতে মৃত্যু হল দুই জঙ্গিরও। শুক্রবার এই দুই হামলার মধ্যেই কাশ্মীরে নরেন্দ্র মোদির শনিবারের সফরের প্রস্তুতি বিজেপি কর্মীদের।

সম্প্রতি ডোডা জেলায় জঙ্গিদের গুলিতে মৃত্যু হয় এক আধিকারিক সহ চার ভারতীয় সেনার। সেই জঙ্গিরাই কিস্তওয়ারে লুকিয়ে ছিল, এই গোয়েন্দা সূত্র ধরে শুক্রবার দুপুরে কিস্তওয়ারের ছাত্রুতে শুরু হয় তল্লাশি। সেখানেই মৃত্যু হয় সুবেদার বিপন কুমার ও সিপাই অরবিন্দ সিংয়ের। ডোডাতেই শনিবার নির্বাচনী প্রচার নরেন্দ্র মোদির। তার আগে জঙ্গি তৎপরতা নিরাপত্তার উপর কড়া প্রশ্ন তুলে দিয়েছে।

তবে শুধু কিস্তওয়ারেই নয়, শুক্রবার থেকে জঙ্গি তৎপরতা দেখা গিয়েছেন বারামুলাতেও। সন্ধ্যার দিকে দুই থেকে তিনজন জঙ্গির লুকিয়ে থাকার খবর পেয়ে টাপ্পের ক্রেরি পট্টন এলাকায় তল্লাশি শুরু করে জম্মু ও কাশ্মীর পুলিশ ও ভারতীয় সেনার যৌথ বাহিনী। শনিবার সকালে কাশ্মীরের আইজি ভি কে বিরদি দাবি করেন, তল্লাশি শুরু হতেই গুলি চালায় জঙ্গিরা। পাল্টা জবাব দেয় সেনা জওয়ানরা। শনিবার সকাল পর্যন্ত তিন জঙ্গির মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

Related articles

গোপন ডেরা থেকে উদ্ধার ৮৮ লক্ষ টাকা-বান্ডিল বান্ডিল সরকারি ত্রাণের ত্রিপল! গ্রেফতার বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান

অবশেষে গ্রেফতার বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য (Dipankar Bhattachrya)। তাঁর গোপন ডেরা থেকে সরকারি ত্রিপলের ভাজের থেকে উদ্ধার...

কলকাতা বিমানবন্দরে কাজ চলাকালীন ছিঁড়ে পড়ল লিফট, গুরুতর আহত তিন কর্মী

কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) বড়সড় বিপত্তি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার, বিমানবন্দরের ভিতরের ৩৪ নম্বর লিফটে (Elevator number 34)...

আইন ভাঙছে বিজেপির শাসক: হকারদের উপর বুলডোজার রাজনীতিতে সরব মমতা

রাজ্যের আইনের শাসন প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অথচ তাঁর হাতেই হচ্ছে দেশের আইনভঙ্গ। আন্তর্জাতিক হকার দিবসে...

১২ দিন লড়াইয়ের শেষে হার আয়ুষের, স্কুলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ পরিবারের 

স্কুলে অসুস্থ হয়ে পড়ার পরও সময়মত চিকিৎসা না পাওয়ায় মৃত্যু হল নেতাজিনগরের তৃতীয় শ্রেণীর ছাত্র (Third-grade student from...