Wednesday, June 24, 2026

বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট দলে থাকলেও, বিসিসিআইয়ের ভাবনায় টি-২০ দলে নেই শুভমন : সূত্র

Date:

Share post:

১৯ সেপ্টম্বর থেকে শুরু ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজ । বাংলাদেশের বিরুদ্ধে দুটি টেস্ট সিরিজ খেলবে রোহিত শর্মার দল। এই সিরিজে দলে রয়েছেন শুভমন গিল। টেস্ট সিরিজের পর বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। আর সূত্রের খবর, সেই সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে শুভমনকে।

জানা যাচ্ছে, শুভমনকে টেস্ট ক্রিকেটের জন্যই মূলত ভাবা হচ্ছে এই মুহূর্তে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা মাথায় রেখে শুভমনকে নিয়ে এমন পরিকল্পনা ভারতীয় ক্রিকেট বোর্ডের। সূত্রের খবর, কোচ গৌতম গম্ভীরেরও সম্মতি রয়েছে এই সিদ্ধান্তে। এই নিয়ে বিসিসিআইয়ের এক সূত্র এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে জানিয়েছেন, “হ্যাঁ, বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজে শুভমানকে বিশ্রাম দেওয়া হচ্ছে। যদি সূচির দিকে তাকানো যায়, তাহলে দেখবেন ৭, ১০ ও ১৩ অক্টোবর টি-২০ ম্যাচ আছে। তারপরই ১৬ অক্টোবর থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট। মাঝে মাত্র তিন দিনের ব্যবধান। ফলে গিলকে বিশ্রাম দেওয়া খুবই দরকার। ”

আগামী চার মাসে ভারতীয় দলের সূচিতে রয়েছে ১০টি টেস্ট। যা পরবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মধ্যে। আর তাই এই ম্যাচগুলিতে শুভমনকে দরকার ভারতীয় দলের। টানা তিন ধরনের ক্রিকেট খেলতে গিয়ে তাঁর উপর যাতে অতিরিক্ত চাপ না পড়ে, তা নিশ্চিত করতে চাইছেন বিসিসিআই।

আরও পড়ুন- আইএসএল-এর প্রথম ম্যাচেই ধাক্কা, বিএফসির কাছে ম্যাচ হেরে কী বললেন লাল-হলুদ কোচ ?


Related articles

মিড ডে মিলে ডিমের দাবি থেকে ‘উপযুক্ত’র ব্যাখ্যা চেয়ে গঠনমূলক বিরোধীর ভূমিকা পালন কুণালের

কলকাতার সরকারি স্কুলে মিড ডে মিলে দায়িত্ব দেওয়া হচ্ছে ইসকনকে। ফলে সেই পাতে পড়বে না ডিম। বুধবার, বিধানসভার...

কোহলির ফিটনেস নিয়ে কাটল ধোঁয়াশা, হার্দিককে নিয়ে বিরাট জল্পনা

বিরাট কোহলির (Virat Kohli) ফিটনেস নিয়ে ধোঁয়াশা কাটল। ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে খেলতে পারবেন কিং কোহলি। কয়েকদিন আগেই ইংল্যান্ডের...

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...