Saturday, April 4, 2026

ফুঁসছে একের পর এক নদী, বন্যা মোকাবিলায় হিমসিম যোগী প্রশাসন

Date:

Share post:

গঙ্গা-যমুনা থেকে ঘাঘরা – উত্তরপ্রদেশে ফুঁসছে সব নদী। ফলে ফের বন্যা পরিস্থিতি উত্তরপ্রদেশে। একনাগাড়ে বৃষ্টির জেরে গৃহহীন বহু মানুষ। যমুনা, গঙ্গা, ঘাগড়া, কল্পি, শারদা নদীর জলস্তর বিপজ্জনকভাবে বেড়েছে। প্রয়াগরাজে গঙ্গা, যমুনা নদীর জলস্তর বেড়ে যাওয়ায় নদী তীরবর্তী এলাকা ভেসে গিয়েছে। একইসঙ্গে মারা গিয়েছে বহু মানুষ। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭।

সোমবার থেকে বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজ শুরু করেছে। এ পর্যন্ত ঘরছাড়া হাজার হাজার মানুষ। ১৫টি এলাকা থেকে কিছু কিছু মানুষকে উদ্ধার করে অস্থায়ী ত্রাণ শিবিরে আশ্রয় দেওয়া হয়েছে। এদিকে মৌসম ভবনের আধিকারিকরা জানিয়েছেন, আজ উত্তরপ্রদেশ জুড়ে দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।

বিপর্যয় মোকাবিলা দফতর পৌঁছানোর আগেই প্রাণহানি হয়ে যাচ্ছে যোগীরাজ্যে। এবছর গোটা বর্ষাকাল জুড়ে দুর্ভোগ উত্তরপ্রদেশবাসীর। তারপরেও যোগী সরকারের প্রশাসনিক প্রস্তুতি নিয়ে উঠেছে প্রশ্ন। সেই সঙ্গে কেরালায় ভূমিধ্বসের আগাম সতর্কতা দাবি করা অমিত শাহকেও নিশানা করেছে বিরোধীরা। উত্তরপ্রদেশে বন্যা পরিস্থিতি এভাবে ভয়ানক চেহারা নেবে, আবহাওয়া দফতর থেকে সতর্কতা কেন দেওয়া সম্ভব হয়নি, উঠেছে প্রশ্ন।

Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...