Wednesday, May 13, 2026

দিল্লিতে ডাক্তারি পড়ুয়ার রহস্যমৃত্যু! হস্টেলের ঘর থেকে উদ্ধার দেহ

Date:

Share post:

ডাক্তারি পড়ুয়ার রহস্য মৃত্যু রাজধানীতে। হস্টেলের ঘর থেকে উদ্ধার ছাত্রের দেহ। মৃত পড়ুয়ার নাম নবদীপ সিং। মৌলানা আজাদ মেডিক্যাল কলেজের রেডিওলজি বিভাগের ছাত্র ছিলেন তিনি। পুলিশের প্রাথমিক অনুমান, নবদীপ আত্মহত্যা করেছেন। তবে ঘর থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, তাঁর বাবা তাঁকে একাধিকবার ফোন করে না পেয়ে ছেলের বন্ধুদের ঘরে যেতে বলেন। তখন নবদীপের ঘর খুললে ডাক্তারি পড়ুয়ার দেহ উদ্ধার হয়। ইতিমধ্যেই দিল্লি পুলিশ তদন্ত শুরু করেছে। নবদীপ ২০১৭ সালে জুন মাসে অল ইন্ডিয়া নিট-এ প্রথম হন। তারপর ভর্তি হন দিল্লির মৌলানা আজাদ মেডিক্যাল কলেজে।

আরও পড়ুন- পুজোয় সিনেমা আসছে! প্রচারমুখী মিঠুনের নবান্ন অভিযানের ডাককে কটাক্ষ কুণালের

 

Related articles

অভিভাবকহীন দেবাশিস, টুটুর স্মরণে বড় পরিকল্পনা মোহনবাগানের

প্রয়াত টুটু বোস(Tutu Bose)। মোহনবাগান ক্লাবে একটা অধ্যায়ের পরিসমাপ্তি। ২০২৫ সালের ২৯ জুলাই মোহনবাগান দিবসে তাঁকে রত্ন সম্মান...

সামশেরগঞ্জ হিংসার মামলায় ১২ দোষীর ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ হিংসা (Samserganj Violence Case) মামলায় বড়সড় রায় দিল আদালত। জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা ও নৃশংস অত্যাচারে...

আলু-সহ কৃষিজ পণ্য ভিনরাজ্যে পাঠানোর ক্ষেত্রে বিধিনিষেধ তুলে নিল রাজ্য

আলু, পেঁয়াজ-সহ সমস্ত কৃষিজ পণ্য অন্য রাজ্যে পাঠানোর ক্ষেত্রে আর কোনও বিধিনিষেধ থাকবে না বলে বিজ্ঞপ্তি জারি করেছে...

অন্যায়কারীর উপর বুলডোজার: তিলজলার আগুনের ঘটনায় প্রথমবার সাক্ষী থাকল বাংলা

তিলজলার চামড়ার কারখানায় আগুন লাগার ঘটনায় শাস্তি দিতে উত্তরপ্রদেশের উদাহরণ টেনে এনেছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা...