Thursday, May 14, 2026

এক দেশ-এক ভোট আসলে বিজেপির একটি ‘গিমিক’, মোদি সরকারকে তোপ ডেরেকের

Date:

Share post:

যারা হরিয়ানা এবং জম্মু-কাশ্মীরের বিধানসভা ভোটের সঙ্গে মহারাষ্ট্রের বিধানসভা ভোটের আয়োজন করতে পারে না, তারা কিভাবে সারা দেশের ভোটের আয়োজন করবে একসঙ্গে? মোদি সরকারকে লক্ষ্য করে প্রশ্ন তুলল তৃণমূল কংগ্রেস৷ এই প্রসঙ্গেই বিজেপি তথা মোদি সরকারকে তীব্র ভাবে নিশানা করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়ান৷

বিভিন্ন স্তর থেকে দাবি জানানো হচ্ছে তৃতীয় মোদি সরকার তাদের এই কার্যকালেই এক দেশ-এক ভোট নীতির প্রয়োগ করে ফেলবে৷ গোটা বিষয়টিকে একটি রাজনৈতিক ‘গিমিক’ হিসেবেই দেখছে তৃণমূল কংগ্রেস, সোমবার স্পষ্ট করেছেন দলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েন৷ এই প্রসঙ্গেই তাঁর সওয়াল, গণতন্ত্র বিরোধী বিজেপির আর একটি গিমিক হল এক দেশ-এক ভোট৷ হরিয়ানা এবং জম্মু-কাশ্মীরের বিধানসভা ভোটের সঙ্গে কেন মহারাষ্ট্রের বিধানসভা ভোটের আয়োজন করা হল না? কারণ হল, মহারাষ্ট্র সরকার জুনে তাদের বাজেটে লড়কি বহিন প্রকল্প অনুমোদন করেছে৷ এই প্রকল্পের আওতাভুক্ত মহিলাদের হাতে প্রথম কিস্তির টাকা পৌঁছেছে আগস্টে৷ দ্বিতীয় কিস্তির টাকা মহিলাদের ব্যাঙ্ক একাউন্টে পৌঁছনোর কথা অক্টোবরের মাঝামাঝি৷ এই প্রসঙ্গেই ডেরেকের কটাক্ষ, তিনটি রাজ্যে একসঙ্গে ভোটের আয়োজন করতে পারছে না, তারাই আবার এক দেশ এক ভোট নীতির কথা বলছে ! সব বকোয়াস !

ঘটনা হল, বিভিন্ন সূত্র মারফত তৃতীয় মোদি সরকার রটাতে শুরু করেছে যে তাদের কার্যকালেই কার্যকর করা হবে এক দেশ-এক ভোট নীতি৷ ২০২৯ সালের মধ্যেই সারা দেশে চালু করা হবে নতুন এই ভোট পদ্ধতি৷ প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন উচ্চ পর্যায়ের কমিটির সুপারিশও আছে মোদি সরকারের হাতে৷ এই ক্ষেত্রে দেশের সব রাজনৈতিক দলের সমর্থন পাবে তারা, এমনও দাবি জানানো হচ্ছে সরকারের তরফে৷ তৃতীয় মোদি সরকারের এই দাবির সম্পূর্ণ বিপরীত মেরুতে অবস্থান করছে তৃণমূল কংগ্রেস৷ গোটা ইস্যুতে দ্বিমত আছে সরকারের শরিকদের মধ্যেও৷ সূত্রের দাবি, এনডিএ-র সদস্য অনেক শরিক দলই চায় না এক দেশ-এক ভোট নীতি প্রয়োগ করতে৷ এই আবহে সোমবার এক দেশ-এক ভোট নীতি প্রসঙ্গে মোদি সরকার তথা বিজেপিকে সরাসরি নিশানা করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েন৷

আরও পড়ুন- ভারতের সামনে নামার আগে অনন্য নজিরের সামনে দাঁড়িয়ে শাকিব, ছুঁতে পারেন কপিল দেবকে

 

Related articles

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...