Saturday, April 18, 2026

আইএসএল-এর প্রথম ম্যাচেই ধাক্কা মহামেডানের, নর্থইস্টের কাছে হারল ০-১ গোলে

Date:

Share post:

আইএসএল-এর অভিযান পর্বেই ধাক্কা মহামেডান স্পোর্টিং ক্লাবের। প্রথম ম্যাচে ডুরান্ড চ্যাম্পিয়ন নর্থইস্ট ইউনাইটেডের কাছে ১-০ গোলে হারে আন্দ্রে চেরনিশভের দল। নর্থইস্টের হয়ে একমাত্র গোলটি করেন আলাউদ্দিন আজরায়ি।

সোমবার আইএসএল-এ আবির্ভাব হল মহামেডানের। কিশোরভারতী স্টেডিয়ামে ইতিহাস গড়ল সাদা-কালো ব্রিগেড। তবে শুরুতেই ধাক্কা খেল চেরনিশভের দল। তবে গোল এল একেবারে শেষ মুহুর্তে। ম্যাচের অতিরিক্ত সময়ে গোল করে ২০২৪ ডুরান্ড চ্যাম্পিয়নরা। ম্যাচ শুরুর থেকেই রক্ষণ জমাট রেখে আক্রমণে ঝাপায় দু’দল। ৯ মিনিটের মাথায় প্রথম আক্রমণ করে নর্থইস্টই। তবে পালটা আক্রমণে ঝাঁপাতে ভোলেনি সাদা-কালো ব্রিগেড। প্রথমার্ধের মাঝামাঝি সময়ে বক্সের বাইরে থেকে শট নিয়েছিলেন মিরজালল কাসিমভ। তাঁর শট গোলের ডান দিক দিয়ে বাইরে বেরিয়ে যায়। প্রথমার্ধে ম্যাচের ফলাফল থাকে গোলশূন্য।

ম্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ায় দু’দল। শুরুতে অ্যালেক্সিস গোমেজের বাঁ পায়ের শট বাইরে যায়। পাল্টা দেয় নর্থইস্ট। এবার সুযোগ নষ্ট করেন পার্থিব গগৈ। নর্থইস্টের জিতিল পর পর দু’টি সুযোগ পেলেও গোল করতে পারেননি। তবে ম্যাচের ৬০ মিনিটের পর থেকেই একের পর এক আক্রমণের ঢেউ আছড়ে পড়ে মহামেডান ডিফেন্সে। সাদাকালো ডিফেন্ডার এবং গোলকিপারের মরিয়া তৎপরতায় বদলায়নি স্কোরবোর্ড। তবে শেষ পর্যন্ত গোলের দরজা বন্ধ করে রাখতে পারেনি। যার ফলে অতিরিক্ত সময় ৯৪ মিনিটের মাথায় আলাউদ্দিন আজরায়ির গোলমুখী শটে পরাস্ত হন মহামেডান গোলকিপার।

আরও পড়ুন- ভারতের সামনে নামার আগে অনন্য নজিরের সামনে দাঁড়িয়ে শাকিব, ছুঁতে পারেন কপিল দেবকে


Related articles

মোদির ১৫ মন্ত্রক ৫৪,২৮২ কোটি খরচের কোনও হিসাব দেয়নি: ফাঁস CAG রিপোর্টে

বিরোধী রাজ্য়ে রাজ্য়ে ঘুরে প্রধানমন্ত্রী থেকে বিজেপির মুখ্যমন্ত্রীরা প্রমাণ করার চেষ্টা চালাচ্ছে সব দুর্নীতি বিজেপি-বিরোধী রাজ্যগুলিতে হয়। অথচ...

অধীর-হুমায়ুনকে পাহারা দিচ্ছে অমিত শাহর পুলিশ: একতিরে নিশানা অভিষেকের

“অধীর চৌধুরীকে (Adhir Ranjan Chowdhury) যে পুলিশ পাহারা দেয় অমিত শাহকে সেই একই পুলিশ পাহারা দেয়। হুমায়ুন কবীরকে...

মহিলা সংরক্ষণ নয়, I.N.D.I.A. একযোগে সংবিধান সংশোধনী বিল আটকছে: স্পষ্ট জানালেন অভিষেক

I.N.D.I.A. একজোট হয়ে বিরোধিতা করায় মহিলা সংশোধনী সংরক্ষণ বিল পাশ করতে পারেনি মোদি সরকার। বিজেপি চাইলেও সংবিধান আমরা...

মোদির পতন শুরু হয়ে গিয়েছে: ডিলিমিটেশন বিলের পরাজয়ে বাংলা থেকে দিল্লি দখলের বার্তা মমতার

কেন্দ্রের ক্ষমতা ধরে রাখতে দেশের রাজ্যগুলি থেকে নিজেদের সুবিধামতো ডিলিমিটেশনের মধ্যে দিয়ে লোকসভার আসন বাড়ানোর বিজেপির চক্রান্ত পরাস্ত...