Thursday, May 14, 2026

চিৎকার করবেন না! কৌস্তভের আচরণ মনে করে নির্দেশ প্রধান বিচারপতির

Date:

Share post:

সুপ্রিম কোর্টে নজিরবিহীন অভব্যতা পেশ করেছিলেন বিজেপির আইনজীবী কৌস্তভ বাগচি। আর জি কর মামলার শুনানিতে টিভি চ্যানেলে টেবিল চাপড়ানোর মতো আচরণ পেশ করেছিলেন। ৯ সেপ্টেম্বরের সেই ঘটনা মনে করে মঙ্গলবার শুনানির শুরুতেই শুনানির মাঝে চিৎকার না করার নির্দেশ জারি করলেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়।

সর্বোচ্চ আদালতের স্বতঃপ্রণোদিত মামলার লাইভ স্ট্রিমিং চলছে প্রতিটি শুনানিতেই। ৯ সেপ্টেম্বরের শুনানিতে বাংলার মানুষের সভ্যতাকে ধুলোয় মিশিয়ে চিৎকার করেছিলেন আইনজীবী কৌস্তভ বাগচি। চরম অসন্তুষ্ট হয়েছিল প্রধান বিচারপতির বেঞ্চ। তাঁকে সতর্কও করা হয়েছিল।

মঙ্গলবার শুনানির শুরুতেই সেকথা মনে করালেন প্রধান বিচারপতি। তিনি শুরুতেই বলেন, “একটি নির্দেশ শুনানি শুরু হওয়ার আগেই জারি করছি। মাঝপথে কেউ উঠে দাঁড়াবেন না এবং শুধু শুধু চিৎকার করবেন না এটা ভেবে যে লাইভ স্ট্রিমিং চলছে।” কার্যত বিজেপির আইনজীবীর অভব্যতাকে কড়া শাসনে রাখলেন প্রধান বিচারপতি।

Related articles

টুটুকে নিয়ে সুপার জায়ান্টের পোস্ট বিতর্কে দেবাশিসের জবাব ,আবেগপ্রবণ বার্তা সৃঞ্জয়ের

প্রয়াত টুটু বোসকে(Tutu Bose) শ্রদ্ধা জানিয়েই ডার্বির প্রস্তুতি শুরু মোহনাগানের। বাগান রত্ন প্রয়াত স্বপনসাধন বোসকে(টুটু) শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার...

ভোট পরবর্তী হিংসা মামলায় মমতার সওয়ালেই মান্যতা! পুলিশকে কড়া নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের

দীর্ঘ বছর পরে কালো কোট পরে এজলাসে দাঁড়িয়ে সওয়াল করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই...

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...