Monday, April 6, 2026

বিশ্বকর্মা পুজোয় কালো বেলুন উড়িয়ে প্রতিবাদ পুর কর্মীদের, সায় ফিরহাদের

Date:

Share post:

আরজি কর-কাণ্ডে গোটা রাজ্য জুড়ে প্রতিবাদের ঢেউ।প্রতিবাদের নানান মূহূর্ত এই কয়েক সপ্তাহে দেখেছে গোটা রাজ্য।এই আবহে মঙ্গলবার উৎসবের মরশুম শুরু হয়ে গেল। বিশ্বকর্মা পুজোয় মাতলেন আপামর জনসাধারণ। উৎসবের আবহেই অভিনব প্রতিবাদ দেখা গেল কলকাতা পুরসভায়।আরজি করের ঘটনায় কলকাতা পুরসভার কর্মচারীরা কালো বেলুন উড়িয়ে বিশ্বকর্মা পুজোর দিন প্রতিবাদ জানালেন। পুর ও নগোরন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, সরকারের প্রধান যখন কোনও কথা বলেন তখন সেটাই অর্ডার। তারপরও জুনিয়র ডাক্তাররা এখনও পর্যন্ত আন্দোলন থেকে সরে আসেননি, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। ওরা বাচ্চা ছেলে মেয়ে তাই বুঝতে পারছে না।

তিনি বলেন, কলকাতা পুরসভাতেও বিশ্বকর্মা পুজো হচ্ছে। ইঞ্জিনিয়ারদের দেবতা বিশ্বকর্মা। তাই যাতে ভালো কাজ হয় সেই কারণে পুজো হচ্ছে।তবে জুনিয়র ডাক্তারদের এবার কাজে ফেরা উচিৎ।মুখ্যমন্ত্রী তাদের দাবি মেনে নিয়েছেন। তাদের সুরক্ষার ব্যবস্থা নেবেন বলেছেন। তাই অবিলম্বে তাদের কাজে যোগ দেওয়া উচিত।এটা তো বুঝতে হবে যে, সরকারি হাসপাতালে সাধারণ-গরিব মানুষ চিকিৎসা করাতে আসেন।এই কর্মবিরতির জন্য সেই পরিষেবা ব্যাহত হচ্ছে।চিকিৎসা না পেয়ে তারা ফিরে যাচ্ছেন। অসুবিধায় পড়ছেন প্রান্তিক মানুষ। সুপ্রিম কোর্টে  মামলা আছে। আমরা নিশ্চিতভাবে চাইছি যে ফাঁসি ছাড়া এর কোনও সাজা হওয়া উচিত না। সিবিআই তদন্ত করছে। আমাদের মেয়ের যে ধর্ষণ হয়েছে তার বিচার আমরাও চাই। আশা করব জাক্তাররা দ্রুত কাজে ফিরবেন।











Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...