Thursday, June 4, 2026

সুপার সিক্সেও দাপট ইস্টবেঙ্গলের, সুরুচিকে হারাল ৫-০ গোলে

Date:

Share post:

কলকাত লিগে গ্রুপ পর্বের পর, সুপার সিক্সে দাপট অব্যাহত ইমামি ইস্টবেঙ্গলের। এদিন সুপার সিক্সের ম্যাচে সুরুচি সংঘকে হারাল ৫-০ গোলে। লাল-হলুদের হয়ে জোড়া গোল আমন সিকের। একটি করে গোল পিভি বিষ্ণু , জেসিন টিকে এবং রোসালের।

ম্যাচে এদিন প্রথম থেকে দাপট দেখায় বিনো জর্জের দল। যার ফলে ম্যাচের প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে থাকে লাল-হলুদ। ইস্টবেঙ্গলের প্রথম গোলটি আসে ম্যাচের ৯ মিনিটেই। দুর্দান্ত দক্ষতায় গোল করলেন আমন। প্রথম গোল আসতেই যেন আক্রমণে আরও দাপট দেখায় বিনো জর্জের দল। ম্যাচের ১৭ মিনিটে ফের গোল পায় লাল-হলুদ। এবার গোল করেন পিভি বিষ্ণু। মিনিট নয়েক বাদে ফের গোল করেন জেসিন টিকে। ৪১ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোলটি করেন আমন। প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে থাকে ইস্টবেঙ্গল।

ম্যাচের দ্বিতীয়ার্ধেও আক্রমণের দাপট বজায় রাখে বিনোর দল। পালটা সুরুচিও আক্রমণ তৈরির চেষ্টা করে। কিন্তু ৭২ মিনিটে গোলরক্ষকের ভুলে দুর্দান্ত গোল পেয়ে যান মহম্মদ রোশাল। এরপর আক্রমণে গেলেও গোলের ব্যবধান বাড়াতে পারেনি লাল-হলুদ। এই জয়ের ফলে কলকাতা লিগে ১৪ ম্যাচে ৪০ পয়েন্টে দাঁড়াল ইস্টবেঙ্গল। চ্যাম্পিয়নশিপের দৌড়ে অনেকটাই এগিয়ে গেল বিনো জর্জের দল। লিগে দ্বিতীয় স্থানে রয়েছে ডায়মন্ডহারবার এফসি। ১৩ ম্যাচে ৩৫ পয়েন্ট কিবু ভিকুনার দলের।

আরও পড়ুন- বল হাতে দাপট সচিন পুত্রের, একাই নিলেন ৯ উইকেট


Related articles

বহিষ্কৃত সন্দীপনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ: বিক্ষোভ এন্টালিতে

অনৈতিক কাজের জবাব চেয়ে প্রথমবার বিধায়ক হয়ে সরব হয়েছেন সন্দীপন সাহা। এবার তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও চুরির অভিযোগ...

পথে নামছে ককরোচ পার্টি: নেতৃত্বে দীপকের পাশে সোনম ওয়াংচু

সোশ্যাল মিডিয়ার পরে এবার পথে নেমে ভারতের ছাত্রসমাজ ও যুবসমাজের দাবি তুলে ধরতে চলেছে ককরোচ জনতা পার্টি। সেই...

জীবনতলায় NIA: ছেলেকে নিয়ে প্রাক্তন বিধায়ক শওকতের খোঁজে আধিকারিকরা

আবারও রাজ্যে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ভাঙড়ে বিস্ফোরণের ঘটনায় এবার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার খোঁজে বৃহস্পতিবার...

কুয়েতের বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ভারতীয়, নিন্দায় ভারত

পশ্চিম এশিয়ার যুদ্ধে ফের বলি এক ভারতীয়ের। ইরান-আমেরিকা যুদ্ধে নতুন করে যে ইন্ধন ইজরায়েল জুগিয়েছে, এবার তার খেসারতন...