Monday, May 4, 2026

অনুব্রত মণ্ডলের জামিনের আর্জির রায় রিজার্ভ রাখল আদালত

Date:

Share post:

দিল্লির রাউস এভিনিউ আদালতে নতুন করে জামিনের আর্জি জানিয়েছিলেন অনুব্রত মণ্ডল। মঙ্গলবার তার আবেদনের শুনানি হয় বিচারক জ্যোতি ক্লেয়ারের এজলাসে। আবেদনে অনুব্রতর দাবি, জামিন অভিযুক্তর ন্যায্য আইনি অধিকার হওয়া সত্বেও তাকে জামিন দেওয়া হচ্ছে না৷ রাজনৈতিক প্রতিহিংসা বশতঃ তাকে জোর করে জেলে বন্দি রাখা হয়েছে৷

গোরু পাচার কান্ডে এর আগে অনুব্রত সিবিআই-র দায়ের করা মামলায় জামিন পেয়েছেন৷ এর পরেই তার দাবি, ইডির দায়ের করা মামলাতেও তাকে জামিন দেওয়া হোক৷ অনুব্রত মণ্ডলের তরফে সওয়াল করতে গিয়ে তাঁর আইনজীবী জানান, গোরু পাচার মামলায় ইডি এখনও অনুব্রতর সক্রিয় যোগাযোগের কোনও সুনির্দিষ্ট প্রমাণ দিতে পারেনি আদালতে৷ অনুব্রতর জামিনের বিরোধিতা করেন ইডির আইনজীবী সাইমন বেঞ্জামিন৷ তার দাবি, অনুব্রত মণ্ডল প্রভাবশালী ব্যক্তি৷ জামিনে জেলের বাইরে এলে তিনি স্বাক্ষ প্রমাণ নষ্ট করতে পারেন৷ দু তরফের সওয়াল জবাব শোনার পরে বিচারক জ্যোতি ক্লেয়ার এই মামলার রায় রিজার্ভ করেছেন৷

আরও পড়ুন- মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য রেকর্ড পুরস্কার মূল্য ঘোষণা আইসিসির

 

Related articles

গণনার প্রথম ঘণ্টা পার, দেখে নিন জেলাভিত্তিক প্রাথমিক ট্রেন্ড 

২৯৩ বিধানসভা আসনের জন্য সকাল আটটা থেকে শুরু হয়েছে ভোট গণনা। প্রথম এক ঘন্টা শেষে প্রাথমিক ট্রেন্ড কী...

আজ বাংলার রায়: কোন জেলার কোন গণনাকেন্দ্রে কোন বিধানসভার গণনা, জানুন বিস্তারিত

বাংলায় ছাব্বিশের বিধানসভা নির্বাচনের (WBLA 2026) ফলপ্রকাশ হবে আজ। সোমবার সকাল থেকে শুরু হয়েছে গণনা। ৭৭টি কেন্দ্রে ২৯৩...

পোস্টাল ব্যালট দিয়ে রাজ্যে ভোট গণনা শুরু, ইভিএম খোলা হবে সাড়ে আটটার পরে 

শুরু হল বাংলার বিধানসভা নির্বাচনের ভোট গণনা। নির্বাচন কমিশন (ECI) যেমন আগে জানিয়েছিল সেই মতো পোস্টাল ব্যালট দিয়েই...

আজ অসম-তামিলনাড়ু-কেরল-পুদুচেরিতে ভোটগণনা

বাংলার বিধানসভা নির্বাচনের ভোট গণনার দিন দেশের অন্যান্য তিন রাজ্য অসম-তামিলনাড়ু-কেরল এবং এক কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে ভোট গণনা...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293 পুনঃ নির্বাচন কেন্দ্রঃ 1
টি এম সি
109 এগিয়ে
বিজেপি
123 এগিয়ে
কংগ্রেস
4 এগিয়ে
বামফ্রন্ট
2 এগিয়ে
আই এস এফ
0 এগিয়ে
অন্যান্য
1 এগিয়ে