Thursday, May 14, 2026

আজ জম্মু কাশ্মীরে প্রথম দফার বিধানসভা নির্বাচন

Date:

Share post:

কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষিত হওয়ার পর আজ জম্মু কাশ্মীরে প্রথম দফার বিধানসভা নির্বাচন (First phase of Jammu & Kashmir assembly elections) হচ্ছে। পহেলগাঁও, অনন্তনাগ, পশ্চিম অনন্তনাগ, বানিহাল, ডোডা, ডোডা পশ্চিম, বানিহাল-সহ মোট ২৪টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে জম্মু কাশ্মীরের সমতল থেকে পাহাড়ি এলাকা৷ আজ ভোট দেবেন ২৩ লক্ষেরও বেশি মানুষ।

তিন দফার বিধানসভা নির্বাচনে বুধবার ২১৯ জন প্রার্থীর ভাগ্য পরীক্ষার পালা। নির্বাচন কমিশন (ECI) সূত্রে পাওয়া খবর অনুযায়ী এই প্রার্থীদের মধ্যে ৯০ জন নির্দল হিসেবে লড়ছেন। ২৪টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৮টি জম্মু অঞ্চলের এবং বাকি ১৬টি বিধানসভা কাশ্মীর উপত্যকার মধ্যে পড়ছে। জানা গেছে উপত্যকা থেকে বিতাড়িত প্রায় ৩৩ হাজার কাশ্মীরি পণ্ডিতও এদিন ভোট দিতে পারবেন।আগামী ২৫ সেপ্টেম্বর দ্বিতীয় দফা এবং ১ অক্টোবর তৃতীয় তথা শেষ দফার ভোটগ্রহণ হবে৷ ৮ অক্টোবর নির্বাচনের ফল ঘোষণা হবে বলে জানিয়েছে কমিশন।


Related articles

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...