Thursday, June 25, 2026

দুর্যোগ কেটেছে দক্ষিণবঙ্গে, বেলা বাড়তেই আর্দ্রতাজনিত অস্বস্তি শুরু 

Date:

Share post:

নিম্নচাপের জেরে বৃষ্টি বিধ্বস্ত দক্ষিণবঙ্গে আপাতত রোদেলা সকাল। হাওয়া অফিস (Weather Department) বলছে আপাতত কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। মেঘলা আকাশ ও বৃষ্টির কারণে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নীচে নেমে গিয়েছিল। কিন্তু মঙ্গলবার থেকেই তা ফের ঊর্ধ্বমুখী। বেলা বাড়তেই শুরু আর্দ্রতাজনিত অস্বস্তি।

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে বুধ ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে না। তবে শুক্র এবং শনিতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই পাঁচ জেলায় বৃষ্টি হবে। আজ কলকাতার আবহাওয়ার উন্নতি, শনিবার নাগাদ দু-এক পশলা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে আপাতত পরিষ্কার আকাশ থাকবে।


Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...