Wednesday, May 20, 2026

অধিকাংশ দাবি মানার পরেও কেন এখনও কর্মবিরতি? ফের প্রশ্ন কুণালের

Date:

Share post:

আরজি কর-কাণ্ডে নির্যাতিতার বিচার মুখ্যমন্ত্রী(CHIEF MINISTER) থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা সবাই চাই।গোটা তৃণমূল( TRINAMOOL) দল এই বিষয়ে একমত। সবাই বিচার চায়।‌কিন্তু জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে যেভাবে সাধারণ মানুষ হয়রান হচ্ছেন, সেটা মেনে নেওয়া যায় না। মমতা অভিষেক দুজনেই চান, এই কর্মবিরতি থেকে তারা কাজে ফিরুন।বুধবার ফের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই কথা জানালেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।

এদিন তিনি বলেন, আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের উপর হামলা চালিয়ে তৃণমূল কংগ্রেসকে দোষারোপ করার একটি ভিডিও আমাদের হাতে এসেছিল। আমরা সেটা প্রকাশ্যে এনেছি।জুনিয়র ডাক্তারদের( JUNIOR DOCTOR) মূল দাবি মেনে নেওয়া হয়েছে। তারপরও কেন এখনও কর্মবিরতি চলছে? ফের প্রশ্ন তুললেন কুণাল।তিনি বলেন, আরজি কর কাণ্ডে ধৃত সঞ্জয় একাই না একাধিক ব্যক্তি জড়িত? সিবিআই(CBI) কোর্টে বলেছে গণধর্ষণ নয়। অথচ যে শারীরিক অত্যাচার, তাতে একাধিক শক্তির প্রয়োগের অনুমান। সেক্ষেত্রে ধর্ষণ করে খুন? নাকি, খুন করে ধর্ষণ? নাকি, একাধিক ব্যক্তির আক্রমণে মারামারিতে মৃত্যু?

এরই পাশাপাশি তিনি বলেন, এক দেশ এক নির্বাচন কেন আমাদের ক্ষেত্রে প্রযোজ্য নয় তা আগেই ব্যাখ্যা করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসলে প্রত্যেকটা নির্বাচন আলাদা আলাদা প্রেক্ষিতে হয়। লোকসভা নির্বাচনের সঙ্গে বিধানসভা নির্বাচনের প্রেক্ষিত এক নয়, আবার পঞ্চায়েত নির্বাচনের প্রেক্ষিত সম্পূর্ণ অন্য।তাই এটা আদৌ কার্যকর করা সম্ভব কিনা, তা সময়ই বলবে।

 









 

Related articles

বাতিল নাকি সংশোধন? কনস্টেবল নিয়োগ নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট

রাজ্য পুলিশের সাড়ে এগারো হাজারেরও বেশি কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ কোন দিকে এগোবে, তা এবার নির্ভর করছে রাজ্যের...

ISL: ইতিহাস সৃষ্টির হাতছানি, ইন্টার কাশীর বিরুদ্ধে সতর্ক অস্কার

২২ বছর পর দেশের সেরা লিগ জয়ের হাতছানি ইস্টবেঙ্গলের( East Bengal) সামনে। ইতিহাস সৃষ্টির দুয়ারে লাল হলুদ। তবে...

নাম বদলে লক্ষ্মীর ভাণ্ডারের ‘নকল’ বিজেপির! অন্নপূর্ণা যোজনায় টাকার সাথে বাড়ল শর্তও

ভোটের আগে যে প্রকল্পকে ‘ভিক্ষা’ বা ‘দান-খয়রাতি’ বলে তীব্র কটাক্ষ করেছিল বিজেপি, ক্ষমতায় আসার পর কার্যত সেই মডেলকেই...

দিল্লি যাচ্ছেন শুভেন্দু: মন্ত্রিসভা থেকে সিএএ দ্রুত চালু নিয়ে আলোচনা!

বাংলায় প্রথমবার বিজেপির শাসন প্রতিষ্ঠা হওয়ার পরে ১১ দিনে একের পর এক বড় ঘোষণা করেছে নবগঠিত মন্ত্রিসভা। রাজ্যের...