Saturday, May 16, 2026

নবান্নে শেষ মুখ্যসচিব-জুনিয়র ডাক্তারদের বৈঠক, কবে উঠছে কর্মবিরতি?

Date:

Share post:

শেষ হল নবান্নে মুখ্যসচিব ও জুনিয়র ডাক্তারদের বৈঠক। বুধবার সন্ধে ৭ টার পর থেকে শুরু হয় বৈঠক। প্রায় আড়াই ঘণ্টা ধরে চলে এই বৈঠক। চলছে কার্যবিবরণী লেখার কাজ। এবার কী কর্মবিরতি তুলবেন জুনিয়র ডাক্তাররা?

নবান্ন সূত্রে খবর, আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের প্রত্যেকটি দাবিই অত্যন্ত সহানুভূতির সঙ্গে বিচার করা হয়েছে। তবে জুনিয়র ডাক্তারদের আগামী কর্মসূচি অর্থাৎ কর্মবিরতি চলবে কিনা সেটা নবান্ন থেকে বেরিয়ে ফের জিবি মিটিংয়ের পর জানাবেন বলে জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা।

এদিকে মুখ্যসচিবের সঙ্গে বৈঠক শেষ হওয়ার পরেই ধর্নামঞ্চ থেকে খোলা হচ্ছে বাঁশ-প্যান্ডেল। ম্যাটাডোর এসে নিয়ে যাওয়া হচ্ছে ফ্যান। সেই ভিডিও ছড়িয়ে পড়তেই প্রশ্ন উঠছে, তাহলে কি এবার স্বাস্থ্যভবনের সামনে অবস্থান প্রত্যাহার করছেন জুনিয়র চিকিৎসকরা? এই জল্পনা ছড়াতেই অবশ্য প্যান্ডেল খোলার কাজ থামিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন- বিশ্বকর্মা ভাসান দিতে এসে বিপত্তি! ঠাকুর সমেত গঙ্গায় লরি

 

Related articles

ISL: ডার্বিতে অতিথি নিশীথ, ট্রফি প্রদানের অনুষ্ঠানেও থাকছে বড় চমক!

আইএসএল ডার্বিকে (ISL Derby) ঘিরে ইতিমধ্যেই উন্মাদনায় ফুটছে কলকাতা (Calcutta)। তার মধ্যেই বড় খবর, ১৭ মে যুবভারতী ক্রীড়াঙ্গনে...

মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি! গার্ডেনরিচ থেকে গ্রেফতার পাট ব্যবসায়ী

সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুনের হুমকি দিয়ে গ্রেফতার এক ব্যক্তি। ভবানীপুর থানায় আসা হুমকি মেলের সূত্র ধরে শুক্রবার...

IPL: মরণ-বাঁচন ম্যাচে কেকেআরের আশা-আশঙ্কা ‘বরুণকে’ নিয়েই, কেমন থাকবে আবহাওয়া?

শনিবার ইডেনে গুজরাটের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর(KKR)। প্লে অফের শেষ আশা টিকিয়ে রাখতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প...

বিদেশে রফতানি হবে বাংলার আলু: বৈঠকে সিদ্ধান্ত মন্ত্রী দিলীপের

দলের অভিজ্ঞ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য়ের গুরুত্বপূর্ণ দফতর কৃষি বিপণনের। সেই দায়িত্ব পেয়ে দিলীপ ঘোষ প্রথম দিন...