Thursday, May 14, 2026

পোখরান ফায়ারিং রেঞ্জে অনুশীলনের সময় মর্টার বিস্ফোরণ! আশঙ্কাজনক ২ জওয়ান

Date:

Share post:

পশ্চিম রাজস্থানে (Rajasthan)ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তের জয়সলমের জেলার পোখরান (Pokhran) ফিল্ড ফায়ারিং রেঞ্জে দুর্ঘটনা। বিএসএফের মহড়া চলার সময় আচমকাই মর্টার ফেটে এই দুর্ঘটনা। এই বিস্ফোরণে বিএসএফের (BSF) তিন জওয়ান আহত হয়েছেন।

শনিবার দুপুরে এই ঘটনাটি ঘটেছে। বিএসএফ সূত্রে খবর, আহত জওয়ান (Soldier) উদয়, সুবিমল এবং অভিষেককে পোখরাস হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিন জনের মধ্যে জওয়ান উদয় ও অভিষেকের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার খবর পেয়ে বিএসএফের কমান্ডিং অফিসার (Commanding officer) রণবীর সিংহ আহতদের দেখতে হাসপাতালে যান। এরপরই ভাল চিকিৎসারর জন্য আহত জওয়ানদের জোধপুরের হাসপাতালে স্থানান্তর করা হয়।

অন্যদিকে দুর্ঘটনার বিষয়ে বিএসএফ সূত্রে জানানো হয়েছে, এই তিন জওয়ানই জয়সলমের (Jaisalmer) জেলার পোখরান ফিল্ডে প্রশিক্ষণ নিচ্ছিলেন। শুক্রবার দুপুরে চলছিল ফায়ারিং রেঞ্জের মহড়া। ঠিক সে সময় ৫১ মিলিমিটারের একটি মর্টার ফেটে বিস্ফোরণ (Blast) হয়। যাতে আহত হয়ছে জওয়ানরা। তবে কী কারণে এই দুর্ঘটনা বা কী ভাবে এই বিস্ফোরণ তা খতিয়ে দেখা হচ্ছে।

Related articles

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...

কলকাতায় পথচলা শুরু ‘লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি’র, পঙ্কজ মল্লিকের বাড়িতে নতুন সাংস্কৃতিক কেন্দ্র ও ক্যাফে 

কলকাতার সাংস্কৃতিক পরিসরে যোগ হল নতুন ঠিকানা। ১১ মে, ২০২৬ শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল "লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি"...

আস্থাভোটে ১৪৪! কিভাবে আস্থা অর্জন করতে হয় দেখালেন থালাপতি বিজয়

নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করতে পারলেও প্রথমবার ভোটের ময়দানে নেমে তামিলনাড়ুতে যে বিপুল পরিমাণ মানুষের আস্থা অর্জনের...

ভোটার তালিকায় স্বচ্ছতা ফেরাতে কড়া কমিশন, মৃত ও ভুয়ো নাম বাদ দেওয়ার নির্দেশ

ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও স্বচ্ছ করতে এবার কোমর বেঁধে নামল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তালিকায় থাকা...