Tuesday, February 24, 2026

৯ যুবককে রাস্তায় কুপিয়ে খুন, ৪৩ বছর পর নৃশংস হত্যালীলার রায়দান 

Date:

Share post:

একটি অনুষ্ঠানটি কেন্দ্র করে ঝামেলা। সেখান থেকে বচসা- হাতাহাতি তারপর প্রকাশ্য রাস্তায় ৯ যুবককে কুপিয়ে খুন। নৃশংস হত্যালীলার পিছনে দায়ী ছিল একটা গোটা গ্রাম। মামলা দায়ের হয় ৭২ জনের বিরুদ্ধে। ৪৩ বছর আগের সিউড়ির (Siuri, Birbhum) এই ঘটনায় অবশেষে একযোগে দোষী সাব্যস্ত হলেন ১৩ জন।

১৯৮১ সালের ৮ অগস্ট তৎকালীন ময়ূরেশ্বর থানার (Mayureswar Police Station) অন্তর্গত কোটগ্রাম থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে মাড়গ্রাম থেকে আসেন ৯ যুবকের দল। একটা অনুষ্ঠানকে কেন্দ্র করে ঝামেলা হওয়ায় তাঁদের উপর চড়াও হয় গোটা গ্রাম। প্রাণভয়ে লুকিয়ে থেকেও লাভ হয়নি। লঙ্কার গুঁড়ো ছড়িয়ে সেই বাড়িটি থেকে তাঁদের বের করে এনে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে খুন করা হয়। যুবকদের পরিবারের অভিযোগের ভিত্তিতে ৭২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল হয়। নুর হোসেন, শাহজামাল শেখ, আলি হোসেন সহ ৯ যুবককে খুনের অভিযোগে যাঁরা কাঠগড়ায় উঠেছিলেন তাঁদের অনেকেই আজ নেই। তুই আবার বার্ধক্য জনিত সমস্যায় ভুগছেন। আগামী সোমবার অভিযুক্তদের সাজা ঘোষণা।


spot_img

Related articles

ভোটের মুখে বড় ভাঙন পদ্ম শিবিরে, গোজিনায় তৃণমূলে যোগ দিলেন বিজেপি পঞ্চায়েত প্রধান-সহ ৫০০

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই পূর্ব মেদিনীপুরের ময়নায় রাজনৈতিক সমীকরণ ওলটপালট হতে শুরু করেছে। বিজেপির জেলা কমিটির সদস্য...

মৃত সরকারি কর্মীর বকেয়া টাকা পাবেন বিবাহিত ও বিবাহবিচ্ছিন্ন কন্যারাও, নিয়মে বড় বদল নবান্নের

কর্মরত অবস্থায় কোনও রাজ্য সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর প্রাপ্য আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটাল...

ফের বিদেশে ভারতের প্রতিনিধিত্ব সাংসদ অভিষেকের, একটি সংসদীয় দলের নেতৃত্বে লোকসভার দলনেতা

ফের বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধিত্ব করবেন তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৬০-এর বেশি দেশের...

ঝাড়খণ্ডের কাসারিয়ার কাছে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স: ৭ জনের মৃত্যুর আশঙ্কা

ফের এক বিমান দুর্ঘটনা যেখানে সাতজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এবার মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল একটি এয়ার...