Monday, May 11, 2026

‘বান্ধবী’র সঙ্গে প.রকীয়ার পরিণতি মৃ.ত্যু! দে.হ উদ্ধার ব্যবসায়ীর

Date:

Share post:

বিবাহ বহির্ভূত সম্পর্কের মর্মান্তিক পরিণতি। বান্ধবীর সঙ্গে ঘুরতে গিয়ে রহস্যমৃত্যু এক ব্যবসায়ীর। হাড়োয়ার এক রিসর্ট থেকে বান্ধবীকে নিয়ে ঘুরে ফেরার পথে গাড়ির ভিতর থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হল ব্যবসায়ীকে। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম সুশান্ত হালদার, বয়স ৫৬ বছর। তিনি কলকাতার ট্যাংরার বাসিন্দা। ঘটনায় তদন্তে নেমে তৃষ্ণা দাস নামে ওই বান্ধবীকে আটক করেছে পুলিশ।

বাসন্তী রাজ‍্য সড়কের ভাঙড় থানার পদ্মপুকুর এলাকায় একটি গাড়িতে এক ব্যক্তিকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ। প্রাথমিক তদন্তে নেমে ভাঙড় থানার পুলিশ জানতে পারে ওই ব্যক্তির নাম সুশান্ত হালদার। রবিবার বান্ধবীকে নিয়ে হাড়োয়ার এক রিসর্টে গিয়েছিলেন সুশান্ত। তাঁকে উদ্ধার করে নলমুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। মৃত্যুর কারণ জানতে মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

মৃত ব্যবসায়ীর স্ত্রী সুস্মিতা হালদার স্বামীর মৃত্যুর খবর পেয়ে তড়িঘড়ি ভাঙড় থানায় ছুটে আসেন। তিনি জানান,কয়েকবছর ধরেই ওই মহিলার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তাঁর স্বামী। প্রতি রবিবার তাঁরা একসঙ্গে ঘুরতে যেতেন। এই রবিবারও তাঁরা একসঙ্গে বেরিয়েছিলেন। এরপর পদ্মপুকুর এলাকার বাসিন্দারা গাড়িতে অসুস্থ এক ব্যক্তিকে দেখে পুলিশে খবর দেয়।

ঘটনায় ব্যবসায়ীর বান্ধবীর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন নিহতের স্ত্রী৷ অসুস্থ হয়েই ওই ব্যবসায়ীর মৃত্যু হয়েছে, না কি সত্যি তাঁর মৃত্যুর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে তা জানতে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে ভাঙড় থানার পুলিশ।

আরও পড়ুন- চাইল্ড পর্নোগ্রাফি-তে ‘না’ সুপ্রিম কোর্টের, দেখা বা ডাউনলোডে শাস্তি!


Related articles

আবারও বিজেপির আগুন-সন্ত্রাস! খেজুরিতে পরপর পুড়ে ছাই দোকান 

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো খেজুরিতেও রাজনৈতিক হিংসার ছবিটা ক্রমেই স্পষ্ট হচ্ছে। গত...

জ্বালানি সংকট: মানলেন মোদি, দেশাত্মবোধের নামে লকডাউন পরিস্থিতি ফেরানোর বার্তা!

গোটা বিশ্বে জ্বালানি সংকট চলাকালীন ভারতের বিজেপি সরকার বারবার এই দেশে জ্বালানির সংকটের কথা অস্বীকার করার চেষ্টা চালিয়ে...

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...