Monday, May 11, 2026

চার ঘণ্টা পার, এখনও বিধায়ক নির্মল ঘোষকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই

Date:

Share post:

আরজি করের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে তলব করেছে সিবিআই। সোমবার সকালে তিনি সিজিও কমপ্লেক্সে হাজির হন। জানা গিয়েছে, টানা ৪ ঘণ্টা পার, তাকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী আধিকারিকরা। নির্মল ঘোষ জানান, সিবিআইয়ের কাছে তার কিছু নথি জমা দেওয়ার রয়েছে। কিন্তু কেন তাকে তলব করা হয়েছে, তা তিনি জানেন না।

উল্লেখ্য, আরজি করের নির্যাতিতার বাড়ি তাঁর বিধানসভা এলাকাতেই। আরজি করে গত ৯ অগস্ট চারতলার সেমিনার হল থেকে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার করা হয়েছিল। সে দিন হাসপাতালে গিয়েছিলেন পানিহাটির বিধায়ক। ওই দিন নির্যাতিতার পরিবারের সঙ্গেই তিনি হাসপাতালে গিয়েছিলেন। আদালতের নির্দেশে এই মামলার তদন্ত করছে সিবিআই। তারা বিধায়কের বয়ানও রেকর্ড করছে।

ঘটনার দিন আরজি কর থেকে নির্মল বলেছিলেন, ‘আমাদের লক্ষ্য মূল অপরাধীকে ধরা। সকলে তার জন্য চেষ্টা করছেন। সিপি-সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা এসেছেন। প্রশাসনিক কর্তারাও আছেন। একটি নৃশংস ঘটনা ঘটেছে। কর্তব্যরত চিকিৎসককে নৃশংস ভাবে খুন করা হয়েছে। ক্যামেরার সামনেই যা হওয়ার হচ্ছে।









Related articles

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ-বিহার থেকে গ্রেফতার ৩! পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ এবং বিহার থেকে গ্রেফতার ৩ দুষ্কৃতী। তিন জনের মধ্যেই রয়েছে শার্প শ্যুটারও। এই ঘটনায় শুভেন্দু-সহ...

নবান্নের আগে দলীয় কার্যালয়: সোমবার সকাল থেকেই কর্মব্যস্ত রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী

শপথ গ্রহণ হয়েছে শনিবার। তবে গুরুত্বপূর্ণ সরকারি কাজ সোমবার থেকেই শুরু করতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)।...

পুলিশের সামনে আগুন ১০ দোকানে! ডবল ইঞ্জিন দুর্ভোগ তুলে ধরে সরব অভিষেক

রাজ্যে ভোট পরবর্তী হিংসা রুখতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী (Central Force)। সদ্য ক্ষমতায় আসা বাংলার বিজেপি সরকার দাবি করছে...

আবারও বিজেপির আগুন-সন্ত্রাস! খেজুরিতে পরপর পুড়ে ছাই দোকান 

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো খেজুরিতেও রাজনৈতিক হিংসার ছবিটা ক্রমেই স্পষ্ট হচ্ছে। গত...