Friday, April 24, 2026

৩৫ হাজারের টিকিট ৭ লাখে! মুম্বইয়ে কোল্ডপ্লে-র টিকিটে লাগামছাড়া কালোবাজারি

Date:

Share post:

দীর্ঘ ৯ বছর পর ভারতে আসছে ব্রিটিশ রক ব্যান্ড ‘কোল্ডপ্লে’ (Coldplay)। আগামী ১৮ জানুয়ারি হবে কনসার্ট। আসর বসবে মুম্বইতে (Mumbai)। আর সেই উপলক্ষ্যে রবিবার ২২ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে শুরু হয় টিকিট বুকিং। তবে বুকিং শুরু হতেই টিকিট বিক্রি নিয়ে উঠে এল কালোবাজারির (black) অভিযোগ। ৩০-৩৫ হাজারের টিকিট ৩ থেকে ৭ লক্ষ টাকায় বিক্রির বিজ্ঞাপন দেওয়া হচ্ছে অনলাইনে।

রবিবার দুপুর ১২টা থেকে ‘কোল্ডপ্লে’র অনুষ্ঠানের টিকিট বুকিং শুরু হয় টিকিট বিক্রিকারী সংস্থা ‘বুক মাই শোয়ে’ (Book My Show)। কিন্তু কিছুক্ষণের মধ্যেই বিক্রি হয়ে যায় সব টিকিট। ‘বুক মাই শো’-এর ওয়েবসাইটও কাজ করা বন্ধ করে দেয়। কিন্তু এরপর অন্য এক প্ল্যাটফর্মে চড়া দামে টিকিট রিসেলের (Resale) অভিযোগ ওঠে। যদিও আনুষ্ঠানিক ভাবে ওই শোয়ের টিকিট বিক্রির অনুমোদন এক মাত্র বুক মাই শো-এর কাছেই ছিল। কিন্তু তারপরেও কোল্ডপ্লের শোয়ের ৩৫ হাজার টিকিট ভায়াগোগোর মতো প্ল্যাটফর্মের ওয়েবসাইটে তিন লক্ষ থেকে সাত লক্ষ টাকায় বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়েছে।

এই পরিস্থিতিতে ইতিমধ্যেই বিবৃতি জারি করেছে বুক মাই শো। যেখানে লেখা হয়েছে, “আমাদের নজরে এসেছে যে অনুমোদনবিহীন প্ল্যাটফর্মগুলি ভারতে কোল্ডপ্লে (Coldplay) শোয়ের টিকিট বিক্রি করছে টিকিট বিক্রি হয়ে যাওয়ার পরেও। এই সব টিকিট অবৈধ। ভারতে এ ভাবে টিকিট বিক্রি করা বেআইনি এবং শাস্তিযোগ্য।” যদিও কোল্ডপ্লে অনুরাগীর দাবি, বুক মাই শোয়ের জন্যই এই পরিস্থিতি তৈরি হয়েছে। উল্লেখ্য আগামী ১৮ এবং ১৯ জানুয়ারির শোয়ের পর ২১ জানুয়ারি তৃতীয় শো করবে গ্র্যামি-জয়ী (Grammy awards) রক ব্যান্ড কোল্ডপ্লে। আন্তর্জাতিক ব্যান্ডের কনসার্ট নিয়ে উন্মাদনা ছিল তবে এবার টিকিট বিক্রি নিয়ে শুরু হল বিতর্ক।

Related articles

দ্বিতীয় দফার ভোটের আগে আজ জেলাশাসকদের সঙ্গে বৈঠকে সিইও

নির্বিঘ্নে বাংলায় প্রথম দফার নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রায় ৯২ শতাংশের বেশি ভোট দানের হার রীতিমতো রেকর্ড গড়েছে। দ্বিতীয়...

সিরিয়াল ছেড়ে নজরে ভোটের খবর, নির্বাচনী আবহে টলিপাড়ার টিআরপিতে মন্দা !

বাংলার বিধানসভা নির্বাচনের লড়াই জমে উঠেছে (Election Time)। প্রথম দফায় রেকর্ড ভোট দান এখন খবরের শিরোনামে। তবে শুধু...

দ্বিতীয় দফার প্রচারে আজ কলকাতা-সহ শহরতলিতে নির্বাচনী কর্মসূচি মমতা-অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় রেকর্ড ভোটদান শেষে, এবার নজর দ্বিতীয় দফায় (second phase of West Bengal assembly...

দেড় বছর ধরে নাবালিকাকে লাগাতার যৌন নির্যাতন! গ্রেফতার অভিযুক্ত 

শহর কলকাতার বুকে ফের যৌন নিগ্রহের শিকার নাবালিকা। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দেড় বছর ধরে লাগাতার শারীরিক সম্পর্কের নামে...