Wednesday, May 13, 2026

‘স্বার্থসিদ্ধির জন্য আন্দোলন’! জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য বিজেপি বিধায়কের

Date:

Share post:

নিজেদের স্বার্থ পূরণ করতে আন্দোলন শুরু করেন জুনিয়র ডাক্তাররা। অভয়ার বিচার চেয়ে মোটেই পথে নামেননি তাঁরা! আর জি কর ইস্যুতে জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে এবার এমন বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন ক্রিকেটার তথা বিজেপি বিধায়কে অশোক দিন্দা। উল্লেখ্য, আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের প্রতিবাদে ৪২ দিন ধরে কর্মবিরতি পালন করেন জুনিয়র ডাক্তাররা। এবার সেই আন্দোলন নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন বিজেপি বিধায়ক।

আর জি করের তরুণী চিকিৎসকের মৃত্যুর পর পাঁচ দফা দাবি নিয়ে আন্দোলন শুরু করেন জুনিয়র ডাক্তাররা।  কর্মবিরতি, স্বাস্থ্যভবনের সামনে অবস্থানের মতো উপায়ে প্রতিবাদ করেন জুনিয়র ডাক্তাররা। অবশেষে ৪২ দিন পরে তাঁরা কর্মবিরতি প্রত্যাহার করেছেন। গত শনিবার থেকে কাজে ফিরেছেন তাঁরা। এরপরই তাঁদের আন্দোলনকে তোপ দাগলেন ময়নার বিজেপি সাংসদ। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দিন্দা বলেন, “ডাক্তাররা তো আন্দোলন শুরু করেছিলেন নিজেদের স্বার্থসিদ্ধির জন্য। অভয়ার বিচার চেয়ে তো তাঁরা পথে নামেননি। যেসব দাবি নিয়ে ডাক্তাররা আন্দোলন শুরু করেন সেগুলো তো নিজে থেকেই হয়ে যেত। বিনীত গোয়েলও সরে যেতেন। তার জন্য এভাবে আন্দোলন করা অর্থহীন।”

আরও পড়ুন- অবশেষে জেলমুক্তি! তিহার থেকে বেরোলেন অনুব্রত, বাবাকে নিয়ে সোমবার রাতেই ফিরছেন সুকন্যা

 

Related articles

প্রধানমন্ত্রীর পথে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন শুভেন্দু, বিধানসভার সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রবেশ মুখ্যমন্ত্রীর

জ্বালানি বাঁচানোর আবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister)। সেই মতো বিধায়ক হিসাবে শপথ গ্রহণের আগেই বড় সিদ্ধান্ত নিলেন...

বিদায় বেলায় টুটু মেলালেন মোহন-ইস্টকে, স্মৃতির সরণিতে সৌরভ-শিশিররা

টুটু বোসের(Tutu Bose) প্রয়াণে শোকস্তব্ধ ময়দান। বুধবার বালিগঞ্জের বসতবাড়ি, প্রতিদিনের কলকাতার সদর দফতর, ভবানীপুর ক্লাব, খিদিরপুরে মামার বাড়ির...

বড় সিদ্ধান্ত! দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ও বিধবা ভাতা

সরকার বদলে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে...

নিট কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়, ৩০ লক্ষে বিক্রি প্রশ্নপত্র

নিট পরীক্ষাকে (NEET Exam) ঘিরে সামনে এল লক্ষ টাকার দুর্নীতি চক্রের ছবি। তদন্তে উঠে এসেছে ৩০ লক্ষ টাকার...