Wednesday, March 11, 2026

‘থ্রেট’ নিয়ে পাল্টা প্রশ্ন তুলে জবাব স্বরূপের, আর্জি “প্ররোচনা দেবেন না”

Date:

Share post:

থ্রেট কালচার কোনটা? যাঁরা বলছেন, দেখে নেব, বুঝে নেব, সেগুলি কি থ্রেট নয়? দয়া করে প্ররোচনা দেবেন না। টলিউডের হেয়ার ড্রেসারের আত্মহত্যার চেষ্টার নিয়ে ওঠা বিতর্ক নিয়ে সোমবার সন্ধেয় এই মন্তব্য করলেন ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)। একই সঙ্গে তিনি জানান, “একটি ঘটনা ঘটেছে আমরা সঙ্গে সঙ্গে সুরক্ষা বন্ধু কমিটি দুটি মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) করেছেন তাদেরকে জানিয়েছি। গতকাল তাঁরা তাঁদের বাড়িতে গিয়েছিলেন এবং তিনি বলেছেন আমাদের সঙ্গে কথা বলবেন।” এই বিষয় নিয়ে উস্কানি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন স্বরূপ।

একই সঙ্গে স্বরূপ বিশ্বাস জানান, যে ঘটনাটি ঘটতে যাচ্ছিল সেটা দুর্ভাগ্যজনক ঘটনা। সেটি যাতে আর না হয় সেই ব্যবস্থা নিচ্ছে ফেডারেশন। ফেডারেশনের সভাপতি আশা রাখেন, যে ঘটনাটি ঘটেছে সেটি আলোচনার মাধ্যমেই সমাধান হবে। তাঁর অনুরোধ, এটা ইন্ডাস্ট্রি এখানে অনেক কলাকুশলীরা কাজ করতে আসেন। দয়া করে এমন পরিস্থিতি তৈরি করবেন না এবং কাউকে প্ররোচনা দেবেন না। স্বরূপ বিশ্বাস জানান, যে হেয়ার ড্রেসারকে নিয়ে কথা হচ্ছে তিনি এই মাসে কবে কবে কোথায় কাজ করেছেন সেই ডেটাও তাঁদের কাছে আছে।

টানা পাঁচমাস কাজ করতে না দেওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই হেয়ার ড্রেসার এমনটাই অভিযোগ। এই বিষয়ে এদিন বিকেলে পরিচালক তথা ডিরেক্টর্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সুদেষ্ণা রায়ের সাংবাদিক বৈঠক করে বলেন, “কাজ না দিয়ে যেভাবে কোণঠাসা করা হয়েছিল ওকে, যার ফলে জীবন শেষ করতে চেয়েছিলেন। মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ও। মুখ্যমন্ত্রী নিজেও দিনকয়েক আগে একটি ঘটনায় বলেছিলেন কাউকে সাসপেন্ড করা যাবে না। তারপরেও একজন মেয়েকে প্রথম আড়াই মাস কর্মবিরতি, তারপর সাসপেন্ড করা হয়েছে। এরপর ফেডারেশন থেকে বলা হয়, ও কাজ করতে পারে। কিন্তু, যতটুকু কাজ সংগঠনের তরফে দেওয়া হবে ততটুকুই করতে পারবে। এটা মেনে নেওয়া কঠিন।”

সরাসরি এই অভিযোগের উত্তর না দিয়ে ফেডারেশনের সভাপতি জানান, “ফেডারেশন কাউকে কাজ দেয় না। আগে কলাকুশলীরা ২৭-২৮ ঘণ্টা কাজ করছেন। আর এখন সেই সময় কমিয়ে আনা হয়েছে। ফলে এইগুলি হয়তো কারও পছন্দ হচ্ছে না তাই হয়তো আমাকে দোষী করা হচ্ছে। এখানে সবাই সবার কাজ করে, ফেডারেশন কাউকে কাজ দেয় না এবং কারও কাজ কেড়েও নেয় না।”

আরও পড়ুন- ‘স্বার্থসিদ্ধির জন্য আন্দোলন’! জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য বিজেপি বিধায়কের

 

spot_img

Related articles

আলু চাষিদের পাশে রাজ্য, সরাসরি আলু কেনার ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

রাজ্যে আলুর বাম্পার ফলন হলেও সঠিক দাম না পেয়ে সংকটে পড়েছেন চাষিরা। এই পরিস্থিতিতে আলু চাষিদের স্বার্থ রক্ষায়...

জুনিয়র আর্টিস্টদের জন্য বিশেষ উদ্যোগ ফেডারেশন সভাপতি স্বরূপের

জুনিয়র আর্টিস্ট বা এক্সট্রা- যে নামেই ডাকা হোক না কেন, তাঁরা আসলে শিল্পী-অভিনেতা। কিন্তু বিভিন্ন সময় অসুবিধা সম্মুখীন...

বঞ্চনা থেকে নাগরিকত্বহীনতা, ধর্নামঞ্চ থেকে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন বিশিষ্টরা

কেন্দ্রের বিজেপি সরকারের বঞ্চনা, এসআইআর (SIR) প্রক্রিয়া এবং নির্বাচন কমিশনের ভূমিকার বিরুদ্ধে তৃণমূলের ধরনামঞ্চ মঙ্গলবার পরিণত হয়েছিল প্রতিবাদের...

মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় মমতার লড়াই ‘ঐতিহাসিক’, ধর্নামঞ্চে বললেন সুবোধ সরকার

এসআইআর ইস্যুতে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারের প্রশ্নে এমন লড়াই বিরল, ধর্মতলার ধর্নামঞ্চে এসে মুখ্যমন্ত্রীর এই আন্দোলনের প্রশ্নংসা করে...