Sunday, June 7, 2026

শুভমনের সঙ্গে দুরন্ত ইনিংস, কোন মন্ত্রে সাফল্য পন্থের? ফাঁস করলেন ঋষভ নিজেই

Date:

Share post:

সম্প্রতি বাংলাদেশের বিরুদ্ধে শতরান করেন ঋষভ পন্থ। ৬৩২ দিন পর টেস্ট ক্রিকেটে ফিরেই দুরন্ত কামব্যাক করেন ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার। সেদিন ঋষভের সঙ্গে শতরান করেন শুভমন গিল। ১৬৭ রানের জুটি বাঁধেন ঋষভ পন্থ ও শুভমন গিল। কোন রহস্যে এই সাফল্য? ফাঁস করলেন পন্থ নিজেই।

এই নিয়ে পন্থ বলেন, “আমি একটা কথা বুঝেছি, যখন মাঠের বাইরে কারও সঙ্গে আপনার খুব ভাল সম্পর্ক থাকে, তখন সেটা মাঠেও দেখা যায়। শুভমনের সঙ্গে আমার সেটাই হয়েছে। মাঠের বাইরে আমরা খুব ভাল বন্ধু। তাই একসঙ্গে ব্যাট করতে সুবিধা হয়। আমরা একে অপরের খেলা বুঝি। ইশারা বুঝি। খুব বেশি চাপ নিই না। মজা করি, গল্প করি। খেলার বিষয়ে খুব কম কথা বলি। নিজেকে স্বাভাবিক রাখি। চেন্নাইয়েও সেটাই হয়েছে।”

বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে চেন্নাইয়ে দ্বিতীয় ইনিংসে ৬৭ রানে ৩ উইকেট পড়ে যায় ভারতের। তখন শুভমন ব্যাট করছিলেন। তাঁর সঙ্গে ব্যাট করতে নামেন পন্থ। তিনি যখন আউট হন তখন দলের রান ২৪৪। তার মাঝে ১০৯ রানের ইনিংস খেলেছেন পন্থ। তিনি আউট হওয়ার পরে শতরান করেন শুভমন।

আরও পড়ুন- বিরাট-রোহিত নন, বর্ডার গাভাস্কর ট্রফিতে ভারতের এই ক্রিকেটারের দিকে নজর অস্ট্রেলিয়ার

Related articles

১৫ বছরেই ভারতীয় দলে, বৈভবের জন্য বিশেষ ব্যবস্থা বিসিসিআইয়ের

১৫ বছর বয়সে দেশের জার্সিতে খেলতে সুযোগ পেয়েছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। শনিবার বিসিসিআইয়ের (BCCI) তরফে আয়ারল্যান্ড এবং...

অনুব্রতর বিরুদ্ধে লক্ষাধিক টাকার ইট লুটের অভিযোগ শুভেন্দুর! 

তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) বিরুদ্ধে এবার ৩০ লক্ষ টাকার ইট লুটের অভিযোগ এনে থানার দ্বারস্থ...

রবিবাসরীয় সকালে সোনা-রুপোর দামে কত হেরফের, জেনে নিন এক ঝলকে

সপ্তাহের শেষ দিন রবিবারে (Precious Metals Sunday) অনেকেরই নজর থাকে সোনা-রুপোর দামের উপরে। আপনি যদি আজ সোনা বা...

অরূপ বিশ্বাসকে দ্বিতীয় নোটিশ: সোমবার তলব

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরে নতুন করে খাতা খুলেছে মেসিকাণ্ডের। পুলিশের দ্বারস্থ শতদ্রু দত্ত। এবার সেই মামলায় প্রাক্তন ক্রীড়ামন্ত্রী...