Saturday, May 16, 2026

বিস্ফোরণে উড়ে গেল বাড়ি! উলুবেড়িয়ায় জখম ৪, তদন্তে পুলিশ

Date:

Share post:

আচমকা জোরালো বিস্ফোরণ! বিস্ফোরণের জেরে উড়ল একটি বাড়ি। ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৪। দুজনের অবস্থা গুরুতর। মঙ্গলবার বিকেলের এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় হাওড়ার উলুবেড়িয়া থানার তপনা এলাকায়। জখমদের মধ্যে আপাতত দু’জনের নাম জানা গেছে, যাদের নাম শেখ শামসুর ও তাঁর ছেলে শেখ হালিম।

স্থানীয় সূত্রে খবর, এদিন বিকেলে উলুবেড়িয়া থানা এলাকার তপনা গ্রাম পঞ্চায়েতের ফতেপুর গ্রামে একটি বাড়িতে হঠাৎ বিকট শব্দ হয়। বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। শব্দের উৎসস্থল খুঁজতে গিয়ে তিন জনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা। স্থানীয় লোকেরাই তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান বোমা বাঁধতে গিয়ে ওই দুর্ঘটনা হয়েছে। হাওড়ার গ্রামীণ এলাকার পুলিশ সুপার স্বাতী ভাঙ্গালিয়া জানিয়েছেন, ‘বোমা বিস্ফোরণের মামলা রুজু করেই ঘটনা তদন্ত করা হচ্ছে। চারজন আহত হয়েছেন।’ যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কারও আটক বা গ্রেফতারির খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন- আর্থিক অস্বচ্ছতার অভিযোগ, মালের পুরপ্রধানকে বহিষ্কার তৃণমূলের

 

Related articles

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রীর 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...

ভোট পরবর্তী হিংসার তথ্য অনুসন্ধানে আজই জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

বিধানসভা নির্বাচনের ফলাফল (West Bengal assembly election result) ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্ত তৃণমূল কংগ্রেসের...