Saturday, May 16, 2026

ত্রিপুরার বন্যা দুর্গতদের পাশে সৌরভ, প্রচুর ত্রাণ সামগ্রী পাঠালেন

Date:

Share post:

ত্রিপুরায় ভয়াবহ বন্যা পরিস্থিতি।সেই দুর্গতদের পাশে বাংলার মহারাজ। প্রতিবেশী রাজ্যে বন্যা কবলিতদের জন্য প্রচুর ত্রাণ সামগ্রী পাঠালেন সৌরভ গঙ্গোপাধ্যায়।ত্রিপুরার পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন, ত্রিপুরা পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসডার সৌরভ রাজ্যের বন্যা দুর্গতদের সাহায্যের জন্য ১০ লক্ষ টাকার ত্রাণ সামগ্রী পাঠিয়েছেন।বুধবার গীতাঞ্জলি গেস্ট হাউজ থেকে ত্রাণ সামগ্রী বোঝাই গাড়িগুলিকে বিভিন্ন জেলার উদ্দেশ্যে পাঠানো শুরু হয়।জানা গিয়েছে, সৌরভের পাঠানো ত্রাণ সামগ্রীর মধ্যে জামা-কাপড়, খাবার দাবারের পাশাপাশি ওষুধ ও অন্যান্য সামগ্রী রয়েছে।

এখনও পর্যন্ত ত্রিপুরায় বন্যায় ৩৬ জন মারা গিয়েছেন। রাজ্য সরকারের হিসাব অনুযায়ী, সব মিলিয়ে বন্যায় ১৫ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন লক্ষ লক্ষ মানুষ। গত তিন দশকে এরকম ভয়াবহ বন্যা দেখেনি ত্রিপুরাবাসী।প্রায় ১৭ লক্ষ মানুষ কোনও না কোনওভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বন্যায়। গৃহহীন হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ।

ত্রিপুরার পর্যটনের জন্য এর আগে বিজ্ঞাপন শ্যুট করেছেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক।এবার ত্রিপুরা দেখল তার মানবিক রূপ। মহারাজ এভাবে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোয় আপ্লুত ত্রিপুরাবাসী।









Related articles

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রীর 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...

ভোট পরবর্তী হিংসার তথ্য অনুসন্ধানে আজই জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

বিধানসভা নির্বাচনের ফলাফল (West Bengal assembly election result) ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্ত তৃণমূল কংগ্রেসের...