Friday, June 26, 2026

আইসিসি টেস্ট ক্রমতালিকায় ছয় নম্বরে উঠে এলেন ঋষভ পন্থ 

Date:

Share post:

শুক্রবার কানপুর টেস্ট (Test) শুরু হবে।তার আগে চেন্নাই টেস্টে ভাল খেলার পুরস্কার পেলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। আইসিসি টেস্ট ক্রমতালিকায় ছয় নম্বরে উঠে এলেন ভারতের উইকেটকিপার ব্যাটার। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল নতুন যে ক্রমতালিকা প্রকাশ হয়েছে, তাতে  টেস্ট ব়্যাঙ্কিংয়ের(Test tanking) প্রথম দশে রয়েছেন তিন ভারতীয় ক্রিকেটার।কিন্তু সেই তালিকায় নেই বিরাট কোহলি।

আইসিসি টেস্ট ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষে আছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জো রুট। ৮৯৯ রেটিং পয়েন্ট তাঁর। এই তালিকায় একধাপ উঠে পাঁচে পৌঁছেছেন টিম ইন্ডিয়ার তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল। তাঁর রেটিং পয়েন্ট ৭৫১। ছয়ে থাকা পন্থের পয়েন্ট ৭৩১।দীর্ঘ দিন পর টেস্ট ক্রিকেটের আঙিনাতে ফিরে একই মেজাজে দেখা গিয়েছিল ঋষভকে।এই টেস্ট ক্রমতালিকায় ৫ ধাপ নেমে গিয়েছেন ভারত অধিনায়ক। ১০ নম্বরে থাকা রোহিত শর্মার(Rohit Sharma) পয়েন্ট ৭১৬।রোহিতের মতো বিরাট কোহলিরও(Virat koholi) আইসিসি টেস্ট ব্যাটারদের ক্রমতালিকায় অবনতি হয়েছে। ৫ ধাপ নেমে যাওয়ার পর বিরাট পৌঁছে গিয়েছেন ১২ নম্বরে। তার রেটিং পয়েন্ট ৭০৯।

আসলে চেন্নাই টেস্টটা ভালো কাটেনি বিরাট, রোহিতের।তার প্রভাব আইসিসি ক্রমতালিকাতেও দেখা গেল। সামনেই ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট। সেখানে বিরাট ভালো পারফর্ম করতে পারলে, আইসিসি টেস্ট ব্যাটারদের তালিকায় ফের তার উন্নতি হবে।চেন্নাই টেস্ট টিম ইন্ডিয়া জেতার পর আইসিসি ব়্যাঙ্কিংয়ে তাদের নামের পাশে পয়েন্ট ও স্থান বদল হয়েছে।চিপকে সেঞ্চুরি করা শুভমন গিলের অবশ্য উন্নতি হয়েছে। তিনি ৫ ধাপ উঠে ১৪ নম্বরে পৌঁছেছেন। তাঁর রেটিং পয়েন্ট ৭০১।এখন দেখার কানপুর টেস্টের(Kanpur test) পর কে কোন জায়গায় পৌঁছান।









Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...