Wednesday, March 4, 2026

বন্যা দুর্গতদের পাশে কলকাতা পুরসভা, বানভাসিদের ত্রাণ তাহবিলে একমাসের বেতন দান কাউন্সিলরদের

Date:

Share post:

ডিভিসির ছাড়া জলে বন্যার কবলে রাজ্যের একাধিক জেলা। জলের তোড়ে ভেসে গিয়েছে ঘরবাড়ি। পুজোর আগে শেষ সম্বলটুকুও হারিয়ে নিঃস্ব হয়েছেন বাংলার লক্ষ লক্ষ মানুষ। সরকারি হিসেবে দুর্যোগের জেরে এখনও পর্যন্ত ২৮ জন প্রাণ হারিয়েছেন। জলস্তর কিছুটা নামতে শুরু করলেও হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম-সহ দক্ষিণের কয়েকটি জেলার বিভিন্ন অঞ্চল কার্যত শ্মশানে পরিণত হয়েছে। প্রথমদিন থেকেই দুর্গতদের পাশে দাঁড়িয়ে ত্রাণ নিয়ে বন্যা কবলিত এলাকায় পৌঁছে গিয়েছেন তৃণমূলের সাংসদ-মন্ত্রী-বিধায়ক থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকরা। এবার বন্যায় সর্বহারা মানুষের পাশে দাঁড়াচ্ছে কলকাতা পুরসভাও। দুর্গতদের সাহায্যার্থে এক মাসের সাম্মানিক বেতন তুলে দেবেন শহরের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা।

বুধবার পুরসভার মাসিক অধিবেশনে এই প্রস্তাব রাখেন ১৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ মুস্তাক আহমেদ। এই প্রস্তাবকে সাধুবাদ জানিয়ে মেয়র ফিরহাদ হাকিম ইচ্ছুক কাউন্সিলরদের এক মাসের বেতন মেয়র্স রিলিফ ফান্ডে দান করার আহ্বান জানান। সংগৃহীত অর্থের পুরোটাই মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানো হবে বলেও জানিয়েছেন মেয়র। পাশাপাশি মেয়র আরও বলেন, অধিবেশন শুরুর আগে কলকাতা পুরসভার ইঞ্জিনিয়ার অ্যান্ড অ্যালয়েট সার্ভিসেস অ্যাসোসিয়েশন বন্যা দুর্গতদের জন্য ৫০ হাজার টাকার চেক দিয়েছেন। সেই অর্থও সিএম রিলিফ ফান্ডে পাঠিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন- KMC: তৈরি হচ্ছে নিজস্ব প্ল্যান্ট, চিকিৎসা বর্জ্য নিয়ে তৎপর পুরসভা

 

 

spot_img

Related articles

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ শ্রীলঙ্কার উপকূলে! সাবমেরিন হানায় ডুবছে ইরানি জাহাজ

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ এসে পড়ল একেবারে ভারতের কাছে। প্রতিবেশী দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কার উপকূলের (Sri Lanka Coast) অনতিদূরে...

জমজমাট শচীন পুত্রের প্রাক বিবাহ অনুষ্ঠান, হাজির ক্রিকেট থেকে রাজনীতির নক্ষত্ররা

আগামী ৫ মার্চ দীর্ঘদিনের বান্ধবী সানিয়া চান্দ্রোর সঙ্গে জীবনের ২২ গজে দ্বিতীয় ইনিংস শুরু করছেন অর্জুন তেন্ডুলকর( Arjun...

মধ্যমগ্রাম স্টেশন চত্বরে বিধ্বংসী অগ্নিকাণ্ড, পরপর সিলিন্ডার বিস্ফোরণে আতঙ্ক

মধ্যমগ্রাম (Madhyamgram) স্টেশন সংলগ্ন ঘিঞ্জি এলাকায় বুধবার আচমকা ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন গ্রাস করে নেয়...

মধ্যপ্রাচ্যে উত্তেজনার জেরে তেলের দাম ঊর্ধ্বমুখী, রেকর্ড পতন টাকার দামে

ইরানে মার্কিন-ইজরায়েলের (Iran - Israel war) যৌথ হামলা। তেল-সঙ্কট, সোনার দর ঊর্ধ্বমুখী-শেয়ার মার্কেটে (Share Market ) ধস তার...