Tuesday, June 23, 2026

৭ দফা দাবি নিয়ে মুখ্যসচিবকে ইমেইল জুনিয়র ডাক্তারদের!

Date:

Share post:

কর্মবিরতি প্রত্যাহার করে নিলেও আন্দোলন থেকে এতটুকু শুনছেন না জুনিয়র ডাক্তাররা (WBJDF)। বুধবার আর জি কর হাসপাতাল (RG Kar Medical College and Hospital) থেকে সাংবাদিক বৈঠকের পর বৃহস্পতিতেও সেই কথা স্পষ্ট করল WBJDF। এদিন সকাল সাড়ে দশটার কিছু পরে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থকে (Manoj Panth) একটি ইমেইল করেন আন্দোলনকারী চিকিৎসকরা। আরজি কর-কাণ্ডের বিচার এবং হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা ও সুষ্ঠু কাজের পরিবেশ দাবি করে ইমেইল করা হয়েছে বলে জানা যাচ্ছে।

এক নজরে জুনিয়র ডাক্তারদের আজকের ৭ দফা দাবি:-

• সরকারি হাসপাতালে থ্রেট কালচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের জন্য কেন্দ্রীয় স্তরে অনুসন্ধান কমিটি গঠন করতে হবে

• প্রতিটি মেডিক্যাল কলেজে ডাক্তারির স্নাতক পড়ুয়া এবং আবাসিক ডাক্তারদের নিয়ে অভ্যন্তরীণ অনুসন্ধান কমিটি তৈরি করতে হবে

• গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করে মেডিক্যাল কলেজ থেকে ছাত্র প্রতিনিধি বেছে নেওয়া এবং দ্রুত কলেজ কাউন্সিলের বৈঠকের জন্য মেডিক্যাল কাউন্সিলকে নির্দেশ দিতে হবে

• ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল এবং ওয়েস্ট বেঙ্গল হেল্থ রিক্রুটমেন্ট (West Bengal health recruitment board) বোর্ডের যে সকল সদস্যের বিরুদ্ধে থ্রেট কালচারকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে আগামী সাত দিনের মধ্যে তদন্ত কমিটি গঠন করতে হবে

• সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ মোতাবেক প্রতিটি মেডিক্যাল কলেজে দ্রুত টাস্ক ফোর্স তৈরি করতে হবে

• কলেজ কাউন্সিল, অভ্যন্তরীণ কমিটি, রোগী কল্যাণ সমিতি, র‌্যাগিং প্রতিরোধ কমিটিতে জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, নার্স এবং অন্য স্বাস্থ্যকর্মীদের প্রতিনিধিত্ব রেখে আগামী এক সপ্তাহের মধ্যে এই কমিটিকে কার্যকর হতে হবে

• ‘ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রুল’ অনুযায়ী চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের জন্য স্বচ্ছ এবং যথাযথ বদলি নীতি বাস্তবায়িত করতে হবে

বৃহস্পতিবার বিকেলে রাজ্যের সব মেডিক্যাল কলেজের নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত পর্যালোচনায় বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নবান্ন সভাঘরের এই বৈঠকে সশরীরে উপস্থিত থাকবেন থাকবেন কলকাতার পাঁচটি মেডিক্যাল কলেজের অধ্যক্ষ, স্বাস্থ্যসচিব, স্বাস্থ্যশিক্ষা অধিকর্তা প্রমুখ আধিকারিকরা। রাজ্যের বাকি মেডিক্যাল কলেজগুলির অধ্যক্ষরা ভার্চুয়াল বৈঠকে অংশ নেবেন বলে খবর। এছাড়া মুখ্যসচিব মনোজ পন্থ (Manoj Panth), স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী (Nandini Chakraborty), পুলিশ ও স্বাস্থ্য দফতরের শীর্ষ আধিকারিকরাও থাকবেন।


Related articles

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...

বৈভবের হাতে জাতীয় দলের জার্সি, ভারতীয় শিবিরে ফের চোটের ধাক্কা

সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে চলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi )। ভারতীয় সিনিয়র দলে অভিষেক হতে চলেছে কিশোর ক্রিকেটারের। মঙ্গলবার...