Saturday, May 16, 2026

চিনগামী বিমানের জরুরি অবতরণ কলকাতায়, এড়ানো গেল না কিশোরির মৃত্যু

Date:

Share post:

ইরাক থেকে চিনে যাওয়ার পথে কলকাতায় জরুরি অবতরণ করল চিনের বিমান। বুধবার রাতে আচমকাই জরুরি অবতরণ করে ইরাকি এয়ারওয়েজের একটি বিমান। মাঝ আকাশে আচমকা অসুস্থ হয়ে পড়ে এক কিশোরী। ফলে চিনগামী বিমান ১০টা ১৮ মিনিট নাগাদ অবতরণ করে কলকাতা  বিমানবন্দরে।আর তার পরই কিশোরীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও এরপরেও হয়নি শেষ রক্ষা।  চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, মৃত ইরাকি কিশোরীর নাম ডেকান সমীর আহমেদ।

বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, ইরাকি এয়ারওজের বিমানটিতে ১০০ জন যাত্রী এবং ১৫ জন কর্মী ছিলেন। চিনের গুয়াংঝৌ বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল। বিমানটি গুয়াংঝৌ পৌঁছনোর ৩০ মিনিট আগে আচমকা বিমানের মধ্যেই অসুস্থ বোধ করে ১৬ বছরের কিশোরী। তড়িঘড়ি বিমানের রুট ঘুরিয়ে কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। এরপর বিমানে উঠে পরীক্ষা করে দেখেন এয়ারপোর্ট পাবলিক হেল্‌থ অর্গানাইজ়েশন (এপিএইচও)-এর সদস্যেরা।দ্রুত ভর্তি করা হয় নিকটবর্তী হাসপাতালে। তবে রাত ১টা ১৮ নাগাদ মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

এই ঘটনার পর রাত ১টা ৪৯ নাগাদ ইরাকি এয়ারওয়েজের বিমানটি মৃত কিশোরী এবং তাঁর দুই সহযাত্রীকে রেখে ৯৭ জন যাত্রী ও ১৫ কেবিন ক্রু নিয়ে ফের গুয়াংঝৌর পথে রওনা দেয়। অন্যদিকে ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। ইরাকের প্রশাসনের সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করা হয়েছে। পাশাপাশি তার পাসপোর্ট এবং অন্যান্য নথিপত্র খুঁটিয়ে দেখে পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে বিমানবন্দর কর্তৃপক্ষ।









Related articles

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...