Thursday, June 11, 2026

২০০০ টাকা কেজি দরে খুচরো বাজারে বিকোচ্ছে পদ্মার ইলিশ!

Date:

Share post:

পুজোর আগেই বাঙালির পাতে পদ্মার ইলিশ (Hilsa from Bangladesh)। রাজ্যে এলো মোট ৪০ মেট্রিক টন ইলিশ, হাওড়ার বাজারে ১০ মেট্রিক টন রুপোলি শস্য নিয়ে ভোজন রসিক বাঙালির উন্মাদনা তুঙ্গে। যদিও দামের কথা শোনা মাত্রই আঁতকে উঠছে বাঙালি। পাইকারি বাজারে বাংলাদেশের ইলিশের দাম ১৬০০ টাকা প্রতি কেজি। খুচরো বাজারে সেটাই ছাড়িয়েছে ২০০০ টাকা। সাধারণ মানুষের মনে প্রশ্ন এত চড়া দামে আদৌ কি পেট ভরে ইলিশের স্বাদ নেওয়া সম্ভব?

পুজোর আগে রাজ্যে পদ্মার ইলিশ আসার খবর আগেই মিলেছিল। বৃহস্পতিবার ভারত বাংলাদেশ পেট্রাপোল সীমান্ত দিয়ে প্রথম ইলিশ ভর্তি ট্রাক প্রবেশ করল এদেশে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রাথমিকভাবে ইলিশ পাঠাতে নারাজ হলেও পরবর্তীতে ব্যবসার মুনাফার কথা মাথায় রেখে সিদ্ধান্ত বদলায়। সেইমতো ইলিশের প্রথম কনসাইনমেন্ট পৌঁছল ভারতে। বাংলাদেশের ৪৯ টি সংগঠন এই বছর ইলিশ সরবরাহ করছে। মোট ৪৪ হাজার ২৬০ কেজি ইলিশ এসেছে। কলকাতার বিভিন্ন বাজারে শুক্রবার সকাল থেকেই কোথাও ১৯০০, কোথাও ২০০০, কোথাও আবার ২২০০ টাকা প্রতি কেজি দরে ইলিশ বিক্রি হচ্ছে। যদিও প্রথম দিন ‘মাছের রাজা’কে সেভাবে ব্যাগবন্দি করার চাহিদা নেই বলেই জানাচ্ছেন ব্যবসায়ীরা। পুজোতে পরিস্থিতির বদল হবে বলেই আশাবাদী বিক্রেতারা।


 

Related articles

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...

দেশজুড়ে বিক্ষোভের আগুন, পুনেতে ‘ককরোচ জনতা পার্টি’র সমাবেশে উপচে পড়ল ভিড়

পরীক্ষা বিতর্ক ও প্রশ্ন ফাঁসের অভিযোগে দেশজুড়ে তোলপাড় চলছে। এই আবহে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দেশব্যাপী...

কেন্দ্রের ছাড়পত্র, কেমোথেরাপির দুই ওষুধের আকাশছোঁয়া দাম বৃদ্ধির পথে

মূল্যবৃদ্ধির জেরে এমনিতেই উঠছে নাভিশ্বাস! তার মধ্যেই এবার ক্যানসারের মত রোগের চিকিৎসা অনেকটাই ব্যয়বহুল হয়ে দাঁড়াচ্ছে। বাড়ছে কেমোথেরাপির...