Tuesday, June 23, 2026

সীতারামের মৃত্যুতে অভূতপূর্ব পরিস্থিতি CPIM-এ! নেতৃত্ব নিয়ে চিন্তায় পলিটব্যুরো

Date:

Share post:

CPIM-এর সাধারণ সম্পাদক পদে থাকাকালীন মৃত্যু হয়েছে সীতারাম ইয়েচুরির (Sitaram Yechuri)। এর আগে একমাত্র অবিভক্ত কমিউনিস্ট পার্টিতে অজয় ঘোষ দলের সাধারণ সম্পাদক থাকার সময় মারা গিয়েছিলেন। তার পরে আর সিপিএমের কোনও সাধারণ সম্পাদক পদে থাকাকালীন কারও মৃত্যু হয়নি। ফলে সাধারণ সম্পাদকের মৃত্যু হলে কী ব্যবস্থা নেওয়া হবে, তা নিয়ে দলীয় সংবিধানে কোনও নিয়ম নেই। এবার নেতৃত্ব কে সামলাবেন- তা নিয়ে চিন্তায় পলিটব্যুরো।মাদুরাইয়ে সামনে বছর এপ্রিলে CPIM-র পার্টি কংগ্রেস। তত দিন পর্যন্ত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে কাউকে নিয়োগ করা হবে কি না, সিপিএমের পলিটব্যুরোয় চিন্তা ভাবনা চলছে।কারণ, এই রকম কোনও ব্যবস্থা দলীয় সংবিধানে নেই। দিল্লিতে পলিটব্যুরোয় এ বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। সূত্রের খবর, দিল্লিতে কর্মরত পলিটব্যুরো সদস্যরাই সম্মিলিত ভাবে নেতৃত্ব দেবেন। সকলের সঙ্গে সমন্বয়ের কাজ করবেন প্রাক্তন সাধারণ সম্পাদক প্রকাশ কারাত (Prakash Karat)।প্রকাশের (Prakash Karat) সাধারণ সম্পাদক হতে বাধা কোথায়? বাধা সিপিআইএমের সংবিধানে। দলের গঠনতন্ত্র অনুযায়ী, তিনদফার পরে সাধারণ সম্পাদক হতে পারেন না। এর আগে তিন দফায় দলের সাধারণ সম্পাদক ছিলেন কারাত। যদিও মানিক সরকার ও কেরালার নেতাদের মতে, প্রকাশের অভিজ্ঞতার জন্য তাঁকেই দায়িত্ব দেওয়া হোক। মাদুরাই পার্টি কংগ্রেসের জন্য সিপিএম এ বার গত পার্টি কংগ্রেসের রাজনৈতিক রণকৌশলের পর্যালোচনা নিয়ে পৃথক দলিল তৈরি করবে। ইতিমধ্যেই পলিটব্যুরোয় নিয়ে আলোচনাও শুরু হয়েছে।









Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...