Monday, June 1, 2026

হাসপাতালগুলির নিরাপত্তা খতিয়ে দেখতে বিশেষ দল গঠন রাজ্যের, কমিটির শীর্ষে প্রাক্তন ডিজি

Date:

Share post:

রাজ্যের মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলির নিরাপত্তা পুঙ্খানুপুঙ্খ ভাবে খতিয়ে দেখতে প্রতিশ্রুতি মাফিক বিশেষ দল গঠন করল রাজ্য সরকার। রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি সুরজিৎ কর পুরকায়স্থকে মাথায় রেখে ৭ সদস্যের বিশেষ সিকিওরিটি অডিট কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও সাত সদস্যের ওই কমিটিতে থাকছেন যুগ্ম কমিশনার কর্নেল নভেন্দর পাল সিং, ডিআইজি জয় বিশ্বাস, ডেপুটি কমিশনার পুষ্পা, তাপস মাইতি, সৌম্য ভট্টাচার্য ও খালিদ কায়জার। নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে খতিয়ে দেখে দলটিকে রাজ্য সরকারের কাছে দ্রুত রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এই কমিটি প্রত্যেক মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নিরাপত্তা ফের একদফা খতিয়ে দেখবে বলে সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিপজ্জনক যায়গাগুলিকে চিহ্নিত করে প্রশিক্ষণপ্রাপ্ত নিরাপত্তাকর্মী মোতায়েন করা হবে। চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি রোগী ও তাদের পরিজনেনদের সুরক্ষা ও নিরাপত্তায় যাবতীয় ব্যবস্থা খতিয়ে দেখা হবে। যাতে তাঁরা হাসপাতাল চত্বরে নিজেদের সুরক্ষিত রাখতে পারেন তার জন্য় সবরকম ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন- রাস্তা আটকে মন্দির- দরগা নয়, সাফ জানাল শীর্ষ আদালত

কলকাতার ৫টি মেডিক্যাল কলেজের পাশাপাশি জেলার ২৩টি মেডিক্যাল কলেজের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার জন্য জেলাশাসকের নেতৃত্বে অনুরূপ কমিটি গড়ার কথাও জানানো হয়েছে। সেই কমিটিতে জেলা পুলিশ সুপার, জেলা মুখ্য স্বাস্থ্য অধিকর্তা এবং জেলার মেডিক্যাল কলেজগুলির প্রিন্সিপাল ও উপাধ্যক্ষদের যুক্ত করা হবে।

 

Related articles

তৃণমূলের ২ ‘বিভীষণ’-এর অভিযোগেই সই-জাল তদন্ত: ফাঁস করলেন মুখ্যমন্ত্রী, ঋতব্রত-সন্দীপনকে বহিষ্কার করল দল

তাঁরা নন, তৃণমূলের দুই ‘বিভীষণ’ বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee) ও সন্দীপন সাহার‌ (Sandipan Saha) অভিযোগের ভিত্তিতে বিধায়কদের...

গরমের ছুটি শেষে স্কুল খুলতেই প্রার্থনা সংগীতে বন্দেমাতরম-জনগণমন

গ্রীষ্মকালীন ছুটি (Summer Vacation) শেষ, আজ থেকে রাজ্যজুড়ে সরকারি স্কুল খুলে গেল। আর সরকারি নির্দেশ মতো সোমবার থেকেই...

অফিস চলাকালীন বিপত্তি, খাদ্য ভবনের সিঁড়ি থেকে পড়ে জখম এক আধিকারিক

খাদ্য ভবনে বড়সড় দুর্ঘটনায় আহত কৃষি বিপণন বিভাগের (Agricultural Marketing Department) এক আধিকারিক (Official)। সোমবার (Monday) সকালে অফিস...

লেকটাউন থেকে সরল মেসির মূর্তি, পরের গন্তব্য কোথায়?

সপ্তাহের প্রথম দিনেই লেকটাউন থেকে সরানো হল মেসির বিশাল মূর্তি(Lionel Messi's statue)। বিগত এক সপ্তাহের বেশি সময় ধরেই...