Saturday, April 25, 2026

চাপের মুখে জেলমুক্ত সোনম ওয়াংচু, জানালেন রাজঘাটে শ্রদ্ধা

Date:

Share post:

গান্ধীজয়ন্তীর রাতে ‘জাস্টিসে’র দাবিতে গর্জে উঠল দিল্লির রাজঘাট (Rajghat) চত্বর। লাদাখের মানুষের বঞ্চনার প্রতিবাদের মুখ হয়ে শেষ পর্যন্ত গান্ধী জয়ন্তীতেই রাজঘাট পৌঁছালেন লাদাখের সোনম ওয়াংচু (Sonam Wangchuk)।

লাদাখ থেকে হেঁটে দিল্লির সীমানায় পৌঁছেছিলেন। অনুগামী ছিলেন প্রায় ১২০ লাদাখের বাসিন্দা। পাছে তারা কেন্দ্রের মোদি সরকারের বঞ্চনার ছবিটা রাজধানীতে তুলে ধরে, তড়িঘড়ি গ্রেফতার করেছিল দিল্লি পুলিশ। তবে প্রায় ২৪ ঘন্টা আটক করে রাখার পরে গ্রেফতারিতে কোনও যুক্তি দেখাতে না পেরে সোনম ওয়াংচু (Sonam Wangchuk) ও তাঁর অনুগামীদের মুক্তি দিল অমিত শাহর (Amit Shah) পুলিশ।

মঙ্গলবারই শান্তিপূর্ণ মিছিল করে পঞ্জাবের সিঙ্ঘু সীমান্ত (Singhu border) দিয়ে দিল্লি প্রবেশের কথা ছিল সোনম ও লাদাখের বাসিন্দাদের। বুধবার গান্ধীজয়ন্তীতে শ্রদ্ধা জানিয়ে নিজেদের বক্তব্য কেন্দ্রের সরকারের কাছে তুলে ধরার পরিকল্পনা ছিল। তার আগেই ৩০ সেপ্টেম্বর রাতে তাঁদের তুলে নিয়ে যায় দিল্লি পুলিশ।

৩০ তারিখ রাত ও ১ অক্টোবর সারাদিন তাঁদের মুক্তির কোনও আগ্রহ দেখায়নি দিল্লি পুলিশ। প্রতিবাদে লেহ শহর অবরুদ্ধ করেন লাদাখের বাসিন্দারা। গান্ধীজয়ন্তীর দিন সকালে সোনমের এক সমর্থক গ্রেফতারির প্রতিবাদে দিল্লির বাওয়ানা থানার (Bawana police station) বাইরে মাথা কামিয়ে ফেলেন। কার্গিলের বাসিন্দা হাসান তামান্নার দাবি ছিল সোনমের মুক্তি। অবশেষে বুধবার রাতে সোনমকে জেলমুক্ত করতে বাধ্য হল দিল্লি পুলিশ (Delhi police)।

Related articles

ভোটের আবহে কলকাতা পুলিশে বড় রদবদল! ফের বদল কালীঘাট থানার ওসি 

ভোটের মুখে আবার কলকাতা পুলিশে বড় রদবদল। বেশ কিছু থানার ওসিদের দায়িত্বে বদল আনা হল। কালীঘাট থানার ওসি...

মানিকতলার টাকা গুজরাতে যেতে দেবেন না! শ্রেয়ার সমর্থনে রোড শো থেকে কেন্দ্রকে তোপ অভিষেকের 

বিজেপি জিতলে মানিকতলার টাকা গুজরাতে চলে যাবে, আর শ্রেয়া পাণ্ডে জিতলে সেই টাকা এই এলাকার উন্নয়নের কাজে লাগবে!...

মমতার কেন্দ্র থেকে ২৫ হাজার ভোটার বাদ! কমিশনের কারচুপিতে সরব ওমর

লোকসভা নির্বাচনের আগে থেকে বিজেপির ইশারায় চলা নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী জোট। কমিশনের ভোটার তালিকা কারচুপি...

অনুমতি নেওয়া সভায় বিজেপির অসভ্যতা! চরম ক্ষোভে চক্রবেড়িয়ার জনসভা ছাড়লেন মমতা, প্রতিবাদে ভোট দেওয়ার আর্জি

তৃণমূল সুপ্রিমোর সভার অনুমতি ছিল। তার পরেও সভার দিকে তাক করে উচ্চস্বরে মাইক বাজায় বিজেপি। এর প্রতিবাদে সামান্য...