Friday, June 26, 2026

ভোটকুশলী থেকে দলনেতা! বিহারে পথ চলা শুরু প্রশান্ত কিশোরের ‘জন সুরাজ’ পার্টির

Date:

Share post:

ঘোষণা করেছিলেন আগেই। দিনক্ষণও জানিয়ে দিয়েছিলেন। সেই মতো বুধবার গান্ধীজয়ন্তীতে আনুষ্ঠানিক ভাবে আত্মপ্রকাশ করল প্রশান্ত কিশোরের রাজনৈতিক দল ‘জন সুরাজ’। আগামী বিধানসভা নির্বাচনে বিহারের সমস্ত আসনে লড়াই করার ঘোষণাও করলেন পিকে।

২০২২ সালে গান্ধীজয়ন্তীর দিন থেকেই শুরু হয়েছিল ভোটকুশলী প্রশান্তের ‘জন সুরাজ’ উদ্যোগের প্রাথমিক পর্যায়ের যাত্রা। বিহারের বিভিন্ন গ্রামে ছোট ছোট সভা, মিছিল করেছিলেন পিকে। শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের মতো বিষয়গুলি নিয়ে সরকারের উপর চাপ সৃষ্টির উদ্দেশ্যেই শুরু হয়েছিল এটি। আগামী বছরে বিধানসভা ভোট রয়েছে বিহারে। আসন্ন নির্বাচনে মুসলিম ও দলিত ভোটকে টার্গেট করে লড়াইয়ে নামবে জন সুরজ। এমনকি বিহারের প্রত্যেকটি আসনে প্রার্থী দেওয়ার কথা জানানো হয়েছে দলের তরফে। এদিন দলের আনুষ্ঠানিক সূচনা করে পাটনা থেকে প্রশান্ত কিশোর বলেন, ‘গত দু’বছর ধরেই রাজনীতির ময়দানে ছিল এই দল। কেবলমাত্র নির্বাচন কমিশনের অনুমোদন বাকি ছিল।’

আরও পড়ুন- চাপের মুখে জেলমুক্ত সোনম ওয়াংচু, জানালেন রাজঘাটে শ্রদ্ধা

 

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...